ট্রাম্পের হুমকির জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৮

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে যে হুমকি দিয়েছেন আসন্ন বিপ্লব বার্ষিকীতে তার জবাব দেবে তেহরান। মঙ্গলবার ইরানের সামরিক বাহিনীর কমান্ডারদের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমাকে ভয় কর। কিন্তু না! ইরানের জনগণ তার এ বক্তব্যের জবাব দেবে ২২ বাহমান বিপ্লব বার্ষিকীর দিন। হুমকির জবাবে ইরানের জনগণ কী ধরনের অবস্থান গ্রহণ করে সেদিন তারা তা দেখিয়ে দেবে।”

ফারসি ২২ বাহমান হচ্ছে ইরানের ইসলামি বিপ্লবের বার্ষিকী। ১৯৭৯ সালের এ দিনে ইরানের বিপ্লব চূড়ান্তভাবে সফল হয়। প্রতিবছর এই দিনটিতে ইরানের জনগণ সারাদেশে বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করে।

কয়েকদিন আগে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, “আগুন নিয়ে খেলছে ইরান। প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন তারা তা মোটেই স্বীকার করে না; কিন্তু আমি তা করব না।”

সর্বোচ্চ নেতা বলেন, “ট্রাম্প বলেছেন ইরানের জনগণের উচিত সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রতি কৃতজ্ঞ হওয়া। কিন্তু কেন? আমাদের কী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি কৃতজ্ঞ হতে হবে? আমরা কী ইরাক ও সিরিয়ার সহিংসতার আগুনের প্রতি কৃতজ্ঞ হব? ২০০৯ সালে ইরানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েছিলেন ওবামা; আমরা কী তার প্রতি অন্ধ সমর্থন দেব?”

সর্বোচ্চ নেতা বলেন, ইরানের জনগণের ওপর মারাত্মক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিলেন ওবামা। অবশ্য তিনি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিলেন। কোনও শত্রুই ইরানের জনগণকে পঙ্গু করতে পারবে না।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ট্রাম্পকে ধন্যবাদ জানানো উচিত এই কারণে যে, তিনি তার বক্তব্যের মাধ্যমে আমেরিকার সত্যিকার চেহারা দেখিয়ে দিয়েছেন। ট্রাম্পের পাঁচ বছরের শাসনামলে আমেরিকার মানবাধিকার সম্পর্কে আমরা আরও পরিষ্কার হয়ে যাবো। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, প্রেস টিভি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম