ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়া কর্মীদের আইনি সহায়তার প্রতিশ্রতি স্টারবাকসের

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৫
image

স্টারবাকস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় কফি প্রস্তুতকারক কোম্পানি স্টারবাকস-এর কর্মীদের আইনি সহায়তা নিয়ে চিন্তিত হতে হবে না। স্টারবাকস জানিয়েছে, কর্মী ও তাদের পরিবারকে তারা বিনামূল্যে আইনি সহায়তা দেবে।

সোমবার কর্মীদের উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে স্টারবাকস-এর নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন, কোম্পানিটি আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়াং-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই আইনি প্রতিষ্ঠানটি স্টারবাকস-এর কর্মী ও তাদের পরিবারকে বিনামূল্যে অভিবাসন সম্পর্কিত আইনি সহায়তা দেবে বলে ওই চিঠিতে জানানো হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চিঠিতে একটি বিশেষ ইমেইল ঠিকানা রয়েছে, যেখানে কর্মীরা নিজেদের তথ্যসহ অভিবাসন ও ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কিত যে কোনও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।

অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মতো স্টারবাকস-এর সিইও হাওয়ার্ড শুলজও ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। তিনি গত ২৯ জানুয়ারি এক নির্দেশনায় কর্মীদের জানান, এই নিষেধাজ্ঞায় তিনি মর্মাহত হয়েছেন। শুলজ আগেই ঘোষণা দিয়ে রেখেছেন যে, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী ৭৫টি দেশ থেকে তিনি ১০ হাজার কর্মী নিয়োগ দেবেন।

উল্লেখ্য, ২৭ জানুয়ারি ট্রাম্প এক নির্বাহী আদেশে পরবর্তী চারমাসের জন্য সব ধরনের শরণার্থী কার্যক্রম বন্ধ করেন। পরবর্তী তিন মাসের জন্য সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের (ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন) নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শুক্রবার এক ফেডারেল বিচারক ট্রাম্পের ওই নির্বাহী আদেশ স্থগিত করে রুল জারি করেন। 

আদালতের আদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত হয়ে যাওয়ায় নিষেধাজ্ঞাভুক্ত সাত দেশের বৈধ ভিসাধারী নাগরিকরা পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পায়।

তবে স্থগিতাদেশের একদিন পরই শনিবার এর বিরুদ্ধে আপিল করে ট্রাম্প প্রশাসনের অধীন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আপিলে তাৎক্ষণিকভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আবেদন জানানো হলেও তা অগ্রাহ্য করা হয়। সোমবার ওই নিষেধাজ্ঞার ব্যাপারে হোয়াইট হাউস ও বিচার বিভাগকে যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ দেয় আপিল আদালত। এ বিষয়ে এখনও চূড়ান্ত রায় জানাননি আদালত।

সূত্র: সিএনএন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম