মেয়ের পক্ষে টুইট করে তোপের মুখে ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৩
image

ইভানকা-নর্ডস্ট্রম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মেয়ের ব্যবসার পক্ষে সরকারি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ট্রাম্প তার টুইট বার্তায় মার্কিন বিক্রেতা প্রতিষ্ঠান নর্ডস্ট্রমের সমালোচনা করেছিলেন।

গত বৃহস্পতিবার নর্ডস্ট্রম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই মৌসুমে ইভানকা ট্রাম্পের কাপড় ও জুতো বিক্রি করবে না। প্রতিষ্ঠানটি আরও জানায়, ট্রাম্প ব্র্যান্ডের বিক্রয় উল্লেখযোগ্য হারে কমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত এক সপ্তাহ ধরে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ট্রাম্প ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়।

নর্ডস্ট্রমের ওই ঘোষণার সমালোচনা করে ট্রাম্প তার সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেন, ‘ইভানকার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে।’

হোয়াইট হাউসের টুইটার একাউন্ট থেকে ব্যক্তিগত ব্যবসা সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার তীব্র সমালোচনা করছেন অনেকেই। এদেরই একজন পেনসেলভেনিয়ার ডেমোক্র্যাট সিনেটর বব কেসি। এমন কাজকে ‘অনুপযুক্ত’ বলে অভিহিত করেন তিনি।

কেসির এক মুখপাত্র ট্রাম্পের সমালোচনা করে বলেন, একজন প্রেসিডেন্ট যখন নিজের পরিবারকে সমৃদ্ধ করতে একটি প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে কথা বলেন তখন এটি খুবই অনৈতিক বলে মনে হয়।

আর আগে হোয়াইট হাউজের নৈতিকতা বিষয়ক সাবেক কর্মকর্তা নর্ম এইজেন একে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। তিনি নর্ডস্ট্রমকে ট্রাম্পের এমন কাজের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ারও পরামর্শ দেন।

তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কাজের সাফাই দেওয়া হয়েছে। মুখপাত্র শন স্পাইসার সমালোচনাকারীদের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলে বলেছেন, ‘এটি সন্তানের হয়ে একজন বাবার পক্ষ অবলম্বন করা – এখানে অন্য কিছু যারা খুঁজছেন, তারাই বরং বিপথে রয়েছেন।’

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম