'ভুয়া খবর মানুষের চিন্তার মৃত্যু ঘটাচ্ছে'

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৮
image

টিম কুক মার্কিন টেক-জায়ান্ট অ্যাপলের সিইও টিম কুক বলেছেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যা ভুয়া তথ্য ছড়িয়ে পড়া আটকাতে পারবে, কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখবে। তিনি বলেন, ভুয়া খবর ‘মানুষের চিন্তার মৃত্যু ঘটাচ্ছে’।

ভুয়া খবরের প্রসার আটকাতে কুক বিভিন্ন দেশের সরকারের প্রতি তথ্য অভিযান চালানো আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

কুক তার উদ্যোগের পক্ষে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই অভিযানে সত্য, বস্তুনিষ্ঠ, উসকানিমূলক নয় এবং তাৎপর্যপূর্ণ সংবাদ প্রতিষ্ঠান জয়ী হবে।’

সাক্ষাৎকারে কুক আরও বলেন, ‘আমরা এমন এক সময় পার করছি, যখন যারা সবচেয়ে যথার্থ খবর প্রকাশ করছে তারা নয়, বরং যাদের খবর সবচেয়ে বেশি ক্লিক পাচ্ছে তারাই জয়ী হচ্ছে। এই অবস্থা একভাবে মানুষের চিন্তার মৃত্যু ঘটাচ্ছে।’

নিজেদের করণীয় সম্পর্কে কুক বলেন, ‘আমাদের সকল প্রযুক্তি কোম্পানিকে এমন ব্যবস্থা করতে হবে যেন, ভুয়া খবরের পরিমাণ কমে আসে। আর আমাদের এই কাজ করতে হবে মত প্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে। আবার আমাদের পাঠকদেরও সহায়ক হতে হবে। আমরা এখনও অভিযোগের পর্যায়েই রয়েছি। আমরা এখনও নিশ্চিত নই, কি করা উচিত।’

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/  

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম