হিন্দু জনসংখ্যা নিয়ে ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যে বিতর্ক

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৪
image

হিন্দু জনসংখ্যা নিয়ে ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যে বিতর্ক ভারতে হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে, দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী কিরণ রিজেজুর এক বক্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। তার মন্তব্য ভারতীয় সংখ্যালঘুদের বিপন্ন করে তুলবে বলে মনে করছেন কেউ কেউ। কেউ কেউ আবার বলছেন, অরুণাচল প্রদেশের ভোট জিততে এমন মন্তব্য করেছেন তিনি।

সোমবার এক টুইটার বার্তায় ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজেজু দাবি করেছেন দেশটিতে হিন্দু জনসংখ্যা কমছে। এর নেপথ্য কারণ হিসেবে হিন্দু ধর্মে ধর্মান্তরের সুযোগ না থাকার কথা বলেছেন তিনি। হিন্দুরা অন্য ধর্মের মানুষকে ধর্মন্তারিত না করার কারণেই তাদের সংখ্যা কমছে বলে মন্তব্য করেন তিনি। টুইটার পোস্টে কিরণ লেখেন, ‘ভারতে হিন্দু জনসংখ্যা কমছে কারণ হিন্দুরা ধর্মান্তরিত করেন না। আশপাশের দেশগুলোর চাইতে আমাদের দেশে সংখ্যালঘুর পরিমাণ বাড়ছে।’

কিরণের ওই বক্তব্যে ভারতীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কিরণের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসাউদ্দিন ওয়াইসি নামে হায়দরাবাদের এক আইনজীবী বলেন, ‘রিজেজুর মনে রাখা উচিত তিনি পুরো ভারতের মন্ত্রী। মনে রাখবেন আপনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।’

ওয়াইসি আরো বলেন, ‘আমাদের দেশের সংখ্যালঘুদের সঙ্গে অন্য দেশের সংখ্যালঘুদের সম্পর্ক কী?’

সবচেয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে হায়দরাবাদের সাংসদ তথা এমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসির তরফ থেকে। তিনি বলেছেন, ‘‘কিরেন রিজিজুর মনে রাখা উচিত তিনি ভারতের মন্ত্রী এবং সব ভারতীয়ের মন্ত্রী, শুধু হিন্দুদের নন।’’ প্রতিবেশী দেশগুলিতে সংখ্যালঘুদের কী অবস্থা, তা জেনে ভারতীয় সংখ্যালঘুরা কী করবেন? এমন প্রশ্নও তুলেছেন ওয়েইসি। 

সূত্র: এনডিটিভি

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম