হেরিটেজ ফাউন্ডেশনের সূচকে অবস্থান ১২৮

অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের উন্নতির আভাস

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৫
image

রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অধিকারের প্রশ্নে উন্নতির আভাস পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত অর্থনৈতিক অধিকারের সূচকে বাংলাদেশের অবস্থান নির্ধারিত হয়েছে ১২৮।  অর্থনৈতিক অগ্রগতির পেছনে প্রবৃদ্ধিকে মূল কারণ হিসেবে শনাক্ত করেছে তারা। আর উন্নয়ন ব্যহত হওয়ার পেছনে ‘আইনের শাসন’-এর অভাবকেই কারণ বলছে তারা। উল্লেখ্য, গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৭। অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের উন্নতির আভাস

বার্ষিক প্রতিবেদনে হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত সূচক অনুযায়ী, আগের বছরের সূচকের চেয়ে এবারের সূচকে বাংলাদেশের প্রাপ্ত স্কোর ১.৭ বেড়ে ৫৫ তে দাঁড়িয়েছে।  

হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত অর্থনৈতিক অধিকারের সূচক বলছে, এই উন্নতির নেপথ্যে রয়েছে গত এক দশকের অর্থনৈতিক প্রবৃদ্ধির দুর্দান্ত গতি, যা দারিদ্র্য মুক্তিতে দুর্দান্ত ভূমিকা রেখেছে। বিপরীতে আইনের শাসনের নাজুক অবস্থার কারণে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের গতি ব্যাহত হয়েছে ।

হেরিটেজ ফাউন্ডেশনের এ বছরের সূচকে সর্বশীর্ষে রয়েছে হংকং, সিঙ্গাপুর এবং নিউ জিল্যান্ড। সূচকে চীনের অবস্থান ১১১-তম, আর যুক্তরাষ্ট্রের অবস্থান ১৭-তম। সূচকে নেপালের অবস্থান ১২৫-তম, শ্রীলঙ্কার অবস্থান ১১২-তম এবং ভুটানের অবস্থান ১০৭-তম। আর সূচকে মালদ্বীপের অবস্থান ১৫৭-তম।

হেরিটেজ ফাউন্ডেশন প্রতিবছর এ বার্ষিক সূচকটি প্রকাশ করে থাকে। অর্থনৈতিক স্বাধীনতা বিবেচনার ক্ষেত্রে আইনের শাসন, সরকারি আয়-ব্যয়ের পরিমাণ, নিয়ন্ত্রণগত দক্ষতা এবং  মুক্ত বাজারের প্রশ্নকে বিবেচনায় নেওয়া হয়।

সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ার বড় অর্থনীতির দেশ ভারতসহ পাকিস্তান ও আফগানিস্তানকে অর্থনৈতিক অধিকারের প্রশ্নে পেছনে ফেলেছে বাংলাদেশ। তবে নেপাল, শ্রীলঙ্কা আর ভুটানকে টপকাতে পারেনি।  

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম