আইএস উৎখাতে পশ্চিম মসুলে ইরাকি বাহিনীর অভিযান শুরু

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৬
image

আইএস উৎখাতে পশ্চিম মসুলে ইরাকি বাহিনীর অভিযান পূর্ব মসুল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দখলমুক্ত হওয়ার পর এবার ইরাকি সরকার পশ্চিম মসুলে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রবিবার কয়েকশ’ সামরিক যান এবং হাজার হাজার ইরাকি সেনা, পুলিশ, স্বেচ্ছাসেবী এবং শিয়া ও কুর্দি সশস্ত্র যোদ্ধারা এই অভিযানে অংশ নিচ্ছেন।
ইরাকি প্রধানমন্ত্রী হায়দার  আল-আবাদি আনুষ্ঠানিকভাবে ওই অভিযানের ঘোষণা দিয়েছেন।

গত মাসে ইরাকি যোদ্ধারা জঙ্গিদের কাছ থেকে মসুলের পূর্বাঞ্চল মুক্ত করেন। তবে ধারণা করা হচ্ছে, পশ্চিমের সরুগলিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন যোদ্ধারা।
জাতিসংঘ সতর্ক করেছে, পশ্চিম মসুলে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

মসুল মুক্ত করতে অভিযানে ইরাকি যোদ্ধারা
অভিযান শুরুর ঘোষণা দিয়ে টেলিভিশনে ইরাকি প্রধানমন্ত্রী আবাদি বলেন, ‘আমরা অভিযানে নতুন ধাপ শুরুর ঘোষণা দিচ্ছি। আমরা মসুলকে মুক্ত করতে নিনেভেহতে আসছি।’ এর আগে পশ্চিম মসুলে বিমান থেকে লিফলেট বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, ‘আইএসের আতঙ্ক থেকে জনগণকে মুক্ত করতে আমাদের বাহিনী অভিযান শুরু করেছে।’

ইরাকি বাহিনী এখন পশ্চিম মসুলের বেশকিছু এলাকা ঘিরে রেখেছে। আর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আইএস লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে।

সূত্র: বিবিসি।

/এসএ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম