কসোভোকে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করলো মার্কিন কংগ্রেস কমিটি

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৩
image

১৭ ফেব্রুয়ারি নবম স্বাধীনতা দিবস উপযাপন করেন কসোভোবাসী কসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করায় মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক একটি কমিটি বাংলাদেশের প্রশংসা করেছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ারস কমিটি সোমবার এক টুইটার বার্তায় বলেছে, ‘কসোভোকে স্বীকৃতি প্রদান করায় বাংলাদেশকে ধন্যবাদ এবং ১১৪তম দেশের স্বীকৃতি অর্জন করতে পারায় কসোভোকে অভিনন্দন।’

পররাষ্ট্র বিষয়ক ওই কমিটিতে ডেমোক্র্যাট এবং রিপাবলিক উভয় পক্ষের প্রতিনিধিরা রয়েছেন। মার্কিন পররাষ্ট্রনীতি নির্ধারণে ওই কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

হাউস ফরেন অ্যাফেয়ারস কমিটি সাধারণত এমন স্বীকৃতিতে টুইটারে কোনও মন্তব্য করে না। তাই ওই টুইটার বার্তা অনেকের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

উল্লেখ্য, কসোভো সার্বিয়ার একটি প্রদেশ ছিল। ১৯৯৯ সাল থেকে ওই ভূখণ্ড জাতিসংঘের তত্ত্বাবধানে ছিল। পরে ইউরোপের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম