লিফট-গাড়ি নিয়ে ইন্দোনেশিয়ায় রাজকীয় সফরে সৌদি বাদশাহ

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৭, ১৬:৪৮আপডেট : ০১ মার্চ ২০১৭, ২০:১১

সৌদি বাদশাহ`র বহরে থাকা দুটি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ। সব মিলিয়ে ৪৫৯ টন মালামাল। এর মধ্যে দুটো মার্সিডিজ গাড়ি এবং দুটো লিফট। এসব কিছু নিয়েই ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ। তার মালামাল বহন করার জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে কোম্পানি আলাদা কার্গো বিমানে এসব মালামাল বহন করবে।

৪৫৯ টন মালামালের মধ্যে ৬৩ টন মালামাল নামানো হবে জার্কাতায়। বাকি ৩৯৬ টন নামানো হবে বালি দ্বীপে। এ দ্বীপে অবকাশ যাপন করবেন সৌদি বাদশাহ।

সৌদি বাদশার সফরসঙ্গী হিসেবে থাকছেন ৬২০ জন। এছাড়া আরও ৮০০ সদস্যের প্রতিনিধি যাচ্ছেন এ সফরে। মোট ২৭টি ফ্লাইটে করে তারা জার্কাতায় পৌঁছাবেন। এতো বিপুল মালামাল এবং সফরসঙ্গী নিয়ে ভ্রমণ করা সৌদি বাদশাহদের জন্য স্বাভাবিক বিষয় হলেও ইন্দোনেশিয়ার মানুষের কাছে এটি বেশ আগ্রহ তৈরি করেছে।

৪৭ বছরের মধ্যে কোনও সৌদি বাদশাহ ইন্দোনেশিয়া সফর করছেন। এর আগে সর্বশেষ ১৯৭০ সালে বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ জার্কাতা সফর করেন।

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ এবার ইন্দোনেশিয়া ছাড়াও এশিয়ার আরও পাঁচটি দেশ সফর করবেন। এ দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, ব্রুনাই, জাপান, চীন ও মালদ্বীপ।

২৭ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার মালয়েশিয়া পৌঁছানোর মধ্য দিয়ে সৌদি বাদশাহ তার এ সফর শুরু করেছেন। এ সফরের মধ্য দিয়ে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সঙ্গে সৌদি আরবের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন দেশগুলোর কর্মকর্তারা। বুধবার তার ইন্দোনেশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম