রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০১৭, ১৭:০০আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৭:২১

রাজস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ ভারতের রাজস্থান রাজ্যে শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন। আহত হয়েছেন একজন। স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাজ্যের রাওয়াতসর-হনুমানগড় মহাসড়কে জিপ ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনার সূত্রপাত হয়। দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মহাসড়কে জিপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জিপটি উল্টে গেলে এর নিচে চাপা পড়েন অনেকে। এতে মরদেহগুলো বিকৃত হয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যাত্রীবোঝাই জিপটি রাওয়াতসর এলাকা থেকে গন্তব্যে ফিরছিল। পথিমধ্যে হনুমানগড় শহরে একটি ট্রাকের সঙ্গে জিপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার নির্মল বিষ্ণু জানান, জিপের চালক জীবিত থাকলেও তার অবস্থা সংকটাপন্ন।

দুর্ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম