ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা: বিদেশি পর্যটক হারাচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০১৭, ১৪:৪২আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৭:৫৬

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা: বিদেশি পর্যটক হারাচ্ছে যুক্তরাষ্ট্র
সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ট্রাভেল এজেন্সিগুলো। অথচ ওই নিষেধাজ্ঞার আগে নতুন বছরটা ভালোভাবেই শুরু হয়েছিল তাদের। সোমবার ভ্রমণ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘ফরওয়ার্ড কিজ’ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার আশঙ্কায় অনেকে যুক্তরাষ্ট্র সফর থেকে নিজেদের নিবৃত্ত রাখছেন।

দুনিয়াজুড়ে দিনে এক কোটি ৬০ ফ্লাইট রিজার্ভ নিয়ে পর্যালোচনা করে ফরওয়ার্ড কিজ। সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র যেতে আগ্রহী লোকজনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়েছে।

ফরওয়ার্ড কিজ-এর প্রতিষ্ঠাতা অলিভার জাগের। এক বিবৃতিতে তিনি বলেছেন, বিদ্যমান অনিশ্চয়তা এবং প্রেসিডেন্টের বাগাড়ম্বরপূর্ণ মন্তব্যের কারণে দৃশ্যত লোকজনকে যুক্তরাষ্ট্র সফর থেকে নিবৃত্ত রাখছে।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার পর আট দিনের মাথায় যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ট্রাভেল সাড়ে ছয় শতাংশ কমে যায়। তবে আদালতের নির্দেশে ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের পর এটা কাটিয়ে উঠতে শুরু করে ট্রাভেল এজেন্সিগুলো। কিন্তু এর নয়দিনের মাথায় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ফের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা বলা হলে আবারও কমে যায় আন্তর্জতিক ট্রাভেল সংখ্যা।

এ মুহূর্তে আগামী তিন মাসের জন্য দুনিয়ার নানা প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রমুখী যাত্রীদের যে পরিমাণ বুকিং রয়েছে; তা গতবছরের একই সময়ের চাইতে দশমিক ৪ শতাংশ কম।

ফরওয়ার্ড কিজ-এর গবেষণায় দেখা গেছে, ট্রাম্পের নিষেধাজ্ঞার তিন সপ্তাহ আগে পর্যন্ত মধ্যপ্রাচ্যমুখী মার্কিন নাগরিকদের সংখ্যা বেড়েছে ১২ শতাংশ। তব বহুল আলোচিত ওই নিষেধাজ্ঞা আরোপের চার সপ্তাহের মাথায় এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ কমে যায়।

ট্রাভেল সার্চ বিষয়ক খ্যাতনামা ওয়েবসাইট কায়াক। তাদের হিসাবে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রমুখী ফ্লাইট অনুসন্ধানের হার কমেছে ১২ শতাংশ।

ভ্রমণের পেছনে বিশ্বে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেন যে কয়েকটি দেশের নাগরিকরা সে তালিকায় থাকা জার্মানরা অবশ্য যুক্তরাষ্ট্র ভ্রমণে পিছপা হননি। বরং জার্মানদের যুক্তরাষ্ট্রমুখী ফ্লাইট অনুসন্ধানের হার বেড়েছে ১০ শতাংশ। সূত্র: রয়টার্স।

/এমপি/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম