মার্কিন নৌবাহিনীর অভ্যন্তরে ভয়াবহ যৌন নিপীড়নের অভিযোগ

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০১৭, ১৭:৫২আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৭:৫৩
image

মার্কিন নৌবাহিনীর অভ্যন্তরে ভয়াবহ যৌন নিপীড়নের অভিযোগ মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরে আবারও ভয়াবহ যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নারী নৌ সেনাদের বেশকিছু নগ্ন ও আপত্তিকর ছবি। প্রবীণ এক কর্মীর অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে তদন্ত করছে মেরিন কর্পস। ওই অভিযোগে বলা হয়, বাহিনীর সদস্যরাই তাদের নারী সহকর্মীদের এসব নগ্ন ছবি ছড়িয়ে দিয়েছে।

রবিবার মেরিন কর্পস টাইমসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, এই ভয়াবহ কেলেঙ্কারির ঘটনায় ফেঁসে যেতে পারেন শতাধিক নৌ সেনা। বাহিনীর অভ্যন্তরেই নৌ সেনাদের অনেকে এমনভাবে যৌন নিপীড়নের শিকার হয়ে থাকেন। কেননা সহকর্মী নিপীড়কদের ব্যাপারে মুখ খুলতে ভয় পায় তারা। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, ঘটনার শিকার ব্যক্তিদের সরবে এইসব নিপীড়নের ঘটনা প্রকাশ করা উচিত।

রবিবার দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, গ্রুপটিতে নারী নৌ সেনাদের নগ্ন ছবিতে ভরপুর একটি অনলাইন লিংক শেয়ার করা হয়। এমনকি এতে ছবির নারীদের নাম ও কাজের ইউনিটও উল্লেখ করা হয়। ২০১৭ সালের জানুয়ারিতে নৌবাহিনীর সাবেক একজন সদস্য গ্রুপে লিংকটি পোস্ট করেন। নৌবাহিনীতে তিনি একসময় ডিফেন্স কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন।

মার্কিন নৌবাহিনীর একজন ল্যান্স কর্পোরাল মারিসা ওয়টেক। তিনি জানান, ইন্সটাগ্রামে তার পোস্ট করা কিছু ছবি কোনও অনুমতি ছাড়াই গত ছয় মাসে বেশ কয়েকবার এই গ্রুপে শেয়ার করা হয়। অনলাইনে এভাবে যৌন হয়রানির শিকার হওয়ায় মেরিন কর্পসের ওপর আস্থা হারান তিনি।

মারিসা ওয়টেক বলেন, তার বহু নারী সহকর্মীকে একই ধরনের হয়রানির মুখে পড়তে হয়েছে। কিন্তু গ্রুপ মেম্বাররা প্রতিশোধপ্রবণ হয়ে উঠতে পারে, এমন আশঙ্কায় তারা এ নিয়ে কথা বলতে আগ্রহী হননি। তবে এখন তিনি এবং অন্যরা এ বিষয়ে মুখ খুলছেন।

মার্কিন নৌবাহিনীর একজন শীর্ষস্থানীয় কমান্ডান্ট জেনারেল রবার্ট নেলার। তিনি বলেন, প্রত্যেক নৌ সেনার সাফল্যের মূলে রয়েছে পারস্পরিক আস্থা ও সম্মানবোধ। আমার প্রত্যাশা দায়িত্ব পালনরত অবস্থায়, দায়িত্বের বাইরে থাকা অবস্থায় এবং অনলাইনে নৌ সেনারা সর্বোচ্চ সততা ও আনুগত্য দেখাবেন। সূত্র: ইউএসএ টুডে।

/এমপি/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম