এনডিটিভির ভিডিওতে সন্দেহভাজন আইএস জঙ্গির বিরুদ্ধে পরিচালিত অভিযান

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৭, ১০:৪৭আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১০:৪৮
image

ভারতে সন্দেহভাজন আইএস জঙ্গিকে ধরতে পরিচালিত ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান-এর ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।  অভিযানে ওই সন্দেহভাজন আইএস জঙ্গি ভারতীয় পুলিশের হাতে নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে এই খবর নিশ্চিত করা হয়েছে।
এনডিটিভির খবরে  বলা হয়েছে, উত্তরপ্রদেশের লহ্মৌ সংলগ্ন ঠাকুরগঞ্জের এক বাড়িতে দুজন জঙ্গি ওই বাড়িতে ঢুকে পড়েছে; এমন খবর পেয়ে সেখানে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে সইফুল্লাহ নামে ওই সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করা হয়। সে সময় পুলিশ জানায়, বাড়িটিতে একজন জঙ্গিই ছিল।
মঙ্গলবার মধ্যপ্রদেশের সাজাপুরে জেলার জাবদি স্টেশনের কাছে ভোপাল-উজ্জ্বয়নী ট্রেনে বিস্ফোরণের পর  জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান শুরু করে ভারতীয় পুলিশ। বিস্ফোরণে ১০ জন আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গোয়েন্দা সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করে, ট্রেনের বিস্ফোরণে হাত রয়েছে আইএস জঙ্গিদের। এরপরই তল্লাশি চালিয়ে ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় ।
এনডিটিভির ভিডিওটি দেখুন:

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম