‘আইএসবিরোধী লড়াই করতে’ কুয়েতে যাচ্ছে ১০০০ মার্কিন সেনা

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৭, ০৯:৪৬আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১০:১১
image

কুয়েতে ১০০০ মার্কিন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াই করতে’ এক হাজার মার্কিন সেনাকে কুয়েতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওই সেনা সদস্যরা সংরক্ষিত বাহিনী হিসেবে কাজ করবেন বলে মার্কিন কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের দাবি, নতুন করে সেনা পাঠানোর ফলে যুদ্ধক্ষেত্রে মার্কিন কমান্ডাররা আরও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে সুযোগ কাজে লাগাতে পারবেন।

কুয়েতে সংরক্ষিত বাহিনীর সংখ্যা বাড়ানোর এই সিদ্ধান্তটি পূর্ববর্তী ওবামা প্রশাসন থেকে ভিন্ন। ওবামা প্রশাসন অল্প সংখ্যক সেনা সদস্যের মাধ্যমে যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণের নীতি অবলম্বন করে আসছিল। তবে এটা পরিষ্কার নয় যে, ওই সিদ্ধান্তে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জন ম্যাটিসের সমর্থন রয়েছে কিনা।

মার্কিনপ্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কুয়েত থেকে ওই সেনাদের প্রয়োজন অনুযায়ী সিরিয়া ও ইরাকে পাঠানো হবে। সিরিয়া ও ইরাকে আইএস-বিরোধী লড়াইয়ে ইতোমধ্যে দেশটির প্রায় ছয় হাজার সেনা উপদেষ্টা হিসেবে নিয়োজিত রয়েছেন। তবে কুয়েতে পাঠানো সেনাদের কাজ কি হবে সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

ওই কর্মকর্তারা আরও জানান, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করা মার্কিন সমর্থিত আরব ও কুর্দি বিদ্রোহীরা ইতোমধ্যে জঙ্গি সংগঠনটির কথিত রাজধানী রাক্কার বিভিন্ন সংযোগ পথ বিচ্ছিন্ন করে ফেলেছে। তবে আইএস-কে সেখান থেকে উচ্ছেদ করতে আরও শক্তিশালী পদক্ষেপ দরকার বলে তারা মনে করেন। ইরাকের মসুল থেকেও আইএস-কে বিতাড়িত করা হচ্ছে।   

উল্লেখ্য, ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতিগুলো একটি ছিল আইএস নির্মূল করা।

সূত্র: রয়টার্স।

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম