ট্রাম্পের নতুন মুসলিম নিষেধাজ্ঞার বিরুদ্ধেও মামলা

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৭, ১৭:১৪আপডেট : ০৯ মার্চ ২০১৭, ২০:২৮

ছয় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে দ্বিতীয় দফায় যে নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প তার বিরুদ্ধে মামলা করেছে দেশটির হাওয়াই অঙ্গরাজ্য। আগামী ১৫ মার্চ এ মামলার শুনানির তারিখ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। এর পরদিন ১৬ মার্চ থেকেই আদেশটি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এই মামলার বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি হয়নি ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ।

এর আগে প্রথম দফায় ট্রাম্পের নির্বাহী আদেশে জারি করা মুসলিম নিষেধাজ্ঞার বিরুদ্ধেও মামলা করেছিল এই রাজ্য। তবে আগেই অন্য রাজ্যে নির্বাহী আদেশটি স্থগিত যায়। দ্বিতীয় দফার ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সেই মামলাটি সংশোধিত আকারে দাখিল করেছে হাওয়াই অঙ্গরাজ্য।

হাওয়াই অঙ্গরাজ্যের মামলায় বলা হয়েছে, এই নির্বাহী আদেশ ফলে হাওয়াইয়ের মুসলিম জনগোষ্ঠী, পর্যটক আর বিদেশি ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে।

হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল ডগলাস চেন বলছেন, এই রাজ্যের বিশেষত্ব হচ্ছে, ঐতিহাসিক এবং সাংবিধানিকভাবে এখানে কোনও বৈষম্য করা হয় না। হাওয়াইয়ের মানুষ মনে করে, নতুন মানুষদের প্রতি ভীতি একটি খারাপ নীতি। এখানে ২০ শতাংশ বাসিন্দা বিদেশে জন্ম নেওয়া, এক লাখ প্রবাসী বাস করেন। এখানকার অন্তত ২০ শতাংশ কর্মী বিদেশি নাগরিক।

ট্রাম্পের নতুন মুসলিম নিষেধাজ্ঞার বিরুদ্ধেও মামলা

এর আগে নতুন মুসলিম নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষরের কয়েক মিনিট পরই একটি বিবৃতি দেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নেইডেরম্যান। তিনিই যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মধ্যে পদাধিকার বলে ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিবৃতিতে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল বলেছেন, দেশের আদালত এটা স্পষ্ট করে দিয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধানের ঊর্ধ্বে নন। হোয়াইট হাউস যদিও নিষেধাজ্ঞায় পরিবর্তন এনেছে তবে মুসলিমদের প্রতি বৈষম্যের ইঙ্গিত স্পষ্ট। এটা শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোরতা মানুষকে বিশৃঙ্খলায় ফেলবে তা নয়, এটা একেবারেই আমাদের মূল্যবোধবিরোধী। এটা আমাদের অনিরাপদ করে তুলবে।

এরিক আরও বলেন, আমার কার্যালয় নিবিড়ভাবে নতুন নির্বাহী আদেশ পর্যালোচনা করছে। নিউ ইয়র্কে বসবাসরত পরিবার, প্রতিষ্ঠান ও অর্থনীতি রক্ষায় এর বিরুদ্ধে মামলা করতে আমি প্রস্তুত আছি।

সোমবার সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের ওপর স্থগিত হয়ে যাওয়া নিষেধাজ্ঞা সংশোধন করে ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন। নতুন জারি করা নিষেধাজ্ঞায় আগের তালিকায় থাকা ইরাককে বাদ দেওয়া হয়েছে। তবে অপর ছয়টি দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। 

ট্রাম্পের নতুন মুসলিম নিষেধাজ্ঞার বিরুদ্ধেও মামলা

হোয়াইট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা ঘোষণা দেওয়া হয়েছে। যৌথ এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলি, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস।

ট্রাম্পের জারি করা নতুন এ নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের যেসব নাগরিকদের বৈধ ভিসা নেই তারা আগামী ৯০দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, এ নিষেধাজ্ঞাকে মুসলিম নিষেধাজ্ঞা বলা যাবে না। কারণ এ নিষেধাজ্ঞার ফলে অন্য দেশগুলোর মুসলিম নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কোনও বাধার মুখে পড়তে হবে না। এই নিষেধাজ্ঞা আগের মতোই স্বাক্ষরের পর থেকেই কার্যকর হচ্ছে না। ১৬ মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ক্ষমতা গ্রহণের পরই ২৭ জানুয়ারি এক নির্বাহী আদেশে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। পরে সিয়াটলের একজন বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন। সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম