যাবজ্জীবন কারাদণ্ড শেষে মুক্তি পেলেন ইসরায়েলি শিক্ষার্থীদের গুলি করা জর্ডানীয় সৈনিক

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৭, ০৮:৩৮আপডেট : ১২ মার্চ ২০১৭, ০৮:৪১
image

আহমাদ দাকামসেহ সাত ইসরায়েলি স্কুলছাত্রীকে গুলি করে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগের পর সাবেক জর্ডানীয় সৈনিক আহমাদ দাকামসেহ মুক্তি পেয়েছেন। রবিবার পরিবারের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আহমাদ এখন তার পরিবারের সঙ্গে জর্ডানের উত্তরাঞ্চলীয় ইরবিদ শহরের নিকটবর্তী ইবদির গ্রামে বসবাস করছেন।

১৯৯৭ সালে পাঁচ সদস্যবিশিষ্ট এক সামরিক আদালত সাত ইসরায়েলি স্কুলছাত্রীকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক করপোরাল আহমাদ দাকামসেহ-কে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে অভিযোগ, ওই বছরের ১৩ মার্চ সীমান্ত এলাকায় এক স্কুলে গুলি চালিয়ে তিনি সাত ছাত্রীকে হত্যা করেন।

হত্যার জন্য মৃত্যুদণ্ডের বিধান থাকলেও আহমাদের মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না উল্লেখ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। জর্ডানের আইন অনুযায়ী, যাবজ্জীবন কারাদণ্ড ২০ বছরের।

ওই হত্যাকাণ্ডের পর বাহশাহ হুসেইন ব্যক্তিগতভাবে ইসরায়েলে গিয়ে নিহতদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তবে ১৯৯৪ সালে জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তিচুক্তিকে অস্বীকার করা আরবদের কাছে আহমাদ একজন বীরের মর্যাদা পেয়েছেন। উল্লেখ্য, জর্ডানের প্রায় অর্ধেক জনগণই ফিলিস্তিনি বংশোদ্ভূত।

জর্ডানের বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য আহমাদের মুক্তির দেওয়ার জন্য গত কয়েক বছর ধরে বাদশাহর কাছে অনুরোধ করেছেন। অনেক জর্ডানীয় ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদার বলেই মনে করে থাকে।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম