ট্রাম্পের ফোনে আড়িপাতার অভিযোগ হাস্যকর: ব্রিটিশ গোয়েন্দা সংস্থা

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৭ মার্চ ২০১৭, ২১:০০আপডেট : ১৭ মার্চ ২০১৭, ২৩:০৯

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে আড়িপাতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। দেশটির যোগাযোগ গোয়েন্দা সংস্থা (জিসিএইচকিউ) শুক্রবার বলেছে, ট্রাম্পের ফোনে আড়িপাতার অভিযোগ ‘পুরোপুরি হাস্যকর’।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে তার ট্রাম্প টাওয়ারে আড়িপাতা হয়েছিল। সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার ব্রিটেনের দিকে ইঙ্গিত করে একই রকম দাবি করেন। অ্যান্ড্রু নাপোলিতানো নামের সাবেক এক বিচারককে উদ্ধৃত করে শন স্পাইসার বলেন, ‘তিনটি গোয়েন্দা সূত্র ফক্স নিউজকে জানিয়েছে, প্রেসিডেন্ট ওবামা চেইন অব কমান্ড অতিক্রম করেছেন। তিনি সিআইএ বা এনএসএ’কে ব্যবহার করেননি। তিনি এফবিআই, আইন মন্ত্রণালয়কেও ব্যবহার করেননি। তিনি ব্যবহার করেছিলেন জিসিএইচকিউ।’

এমন দাবির প্রেক্ষিতে জিসিএইচকিউ’র মুখপাত্র বলেছেন, বিচারক অ্যান্ড্রু নাপোলিতানো সম্প্রতি জিসিএইচকিউ’র বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা একেবারে অর্থহীন প্রলাপ। এগুলো একেবারেই হাস্যকর।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, হোয়াইট হাউস থেকে তাদের নিশ্চিত করা হয়েছে যে, এ ধরনের অভিযোগের আর পুনরাবৃত্তি করা হবে না।

শুক্রবার এ বিষয়ে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-এর একজন মুখপাত্র। তিনি বলেন, ‘আমরা প্রশাসনের কাছে এটা পরিষ্কার করেছি যে, এসব দাবি হাস্যকর। তাদের উচিত এসব বিষয় উপেক্ষা করা। আমরা নিশ্চয়তা পেয়েছি যে; তারা আর এর পুনরাবৃত্তি করবেন না।’

এর আগে চলতি মাসেই বারাক ওবামা’র বিরুদ্ধে ফোনে আড়িপাতার ওই অভিযোগ প্রমাণ করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান নেতা জন ম্যাককেইন। আর প্রমাণ হাজির না করতে পারলে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ারও আহ্বান জানান তিনি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম