জার্মানিতে ৩০ হাজার কুর্দির এরদোয়ানবিরোধী বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৭, ১৪:৫২আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৪:৫২
image

জার্মানিতে ৩০ হাজার কুর্দির এরদোয়ানবিরোধী বিক্ষোভ

জার্মানির ফ্র্যাংকফুর্টে ‍তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বিপক্ষে বিক্ষোভ করছে ৩০ হাজার তুর্কি। তুর্কি নববর্ষকে সামনে রেখে সমগ্র জার্মানি থেকে তারা একত্রিত হয়েছে। এই বিক্ষোভ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে তুরস্ক। এটার অনুমতি দেওয়ার জন্য জার্মানির নিন্দাও করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

বিক্ষোভকারীরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। এরদোয়ানের ক্ষমতা দীর্ঘায়িত করতে অনুষ্ঠিতব্য গণভোটের বিপক্ষে স্লোগান দিতে থাকেন। অনেকের হাতেই নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির চিহ্ন সম্বলিত ব্যানার ছিল। এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন এক বিবৃতিতে বলেন, পিকেকের প্রতীক ও স্লোগান কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, ‘আমরা মনে করিয়ে দিতে চাই যে ১৬ এপ্রিলের সিদ্ধান্ত তুরস্ক নিয়েছে, ইউরোপ না।’

শনিবারের এই বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে জার্মান পুলিশ। অনেকেই পিকেকের প্রতীক নিয়ে আসে। সংগঠনটি তিন দশকের বেশ সময় ধরে সরকারের সঙ্গে বিরোধ চলে আসছে। ১৯৮৪ সালের পর এই সংগঠনের উত্থান থেকে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এপ্রিলে অনুষ্ঠিতব্য গণভোটে জার্মানিতে অবস্থানরত প্রায় ১৪ লাখ মনুষ ভোট দিতে পারবে। এই ভোটের ফলে এরদোয়ানের নির্বাহী ক্ষমতা অনেক বেড়ে যাবে।

তুরস্কে বিদ্যমান পার্লামেন্টারি পদ্ধতির পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকারব্যবস্থা চালু করতে আগ্রহী দেশটির ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এরদোয়ানের ক্ষমতাকে দীর্ঘায়িত ও সংহত করতেই এই পদক্ষেপ। আগামী ২০১৭ সালের ১৬ এপ্রিল তুরস্কে এ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক