মালয়েশিয়ায় রোহিঙ্গা হত্যা, তিন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৭, ১৩:০৪আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৪:২৬
image


একটি বাড়ি থেকে রোহিঙ্গার মরদেহ উদ্ধার হয় মালয়েশিয়ার মারাং-এর কামপুং পাক মাদাহ এলাকার একটি বাড়ি থেকে এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার দায়ে আরও তিন রোহিঙ্গাকে খুঁজছে মালয়েশীয় পুলিশ। শনিবার (১৮ মার্চ) রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম নিউ স্ট্রেটস টাইমস খবরটি জানিয়েছে।


রাজ্যের অপরাধ তদন্তবিষয়ক বিভাগের প্রধান সহকারি কমিশনার ওয়ান আব্দুল আজিজ ওয়ান হামজাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, এ ঘটনায় মূল সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম কারি। বয়স ৩০ বছর।

আব্দুল আজিজ আরও জানান, হত্যাকাণ্ডটি শনিবার রাত ১১ টার। একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে নিহত রোহিঙ্গার সঙ্গে বাকি তিন রোহিঙ্গা বিবাদে জড়িয়ে পড়ে। এক প্রতিবেশী গোলমাল শুনে সেখানে দেখতে যান। পরে তিনি দেখতে পান, বাড়ির ভেতরে রক্তের বন্যায় ভাসছেন ওই ব্যক্তি। আর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মূল সন্দেহভাজন ব্যক্তি লাপাত্তা হয়ে গেছেন।

পরে ওই প্রতিবেশী পুলিশকে খবর দেন। মারাং পুলিশ স্টেন থেকে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা ছুরি, হাতুড়ি, তিনটি হেলমেটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

তদন্তে সহযোগিতা করার জন্য ৩৩ বছর বয়সী এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলেও জানান আব্দুল আজিজ। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস সে আমাদের সহযোগিতা করতে পারবে’।

হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম