হন্ডুরাসের প্রেসিডেন্টকে হত্যাচেষ্টায় এক মেক্সিকান দোষী সাব্যস্ত

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৭, ১৩:৪৯আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৩:৪৯
image

হন্ডুরাসের প্রেসিডেন্টকে হত্যাচেষ্টায় এক মেক্সিকান দোষী সাব্যস্ত

হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে হত্যার পরিকল্পনা করায় দেশটির দুই নাগরিক ও এক মেক্সিকানকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত।  ২৪ এপ্রিল তাদের সাজা নির্ধারণ করা হবে। রবিবার (১৯ মার্চ) হন্ডরাসের বিচারবিভাগের এক মুখপাত্র একথা নিশ্চিত করেন।

সুপ্রিম কোর্ট মুখপাত্র মেলভিন দুয়ের্তে বলেন,  জিসাস এস্ত্রাদা নামে এক মেক্সিাকান ও  ভিক্টোর ফ্লোরেস ও হোসে কনত্রেয়াস নামে দুই হন্ডুরান নাগরিক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছিলো।

২০১৪ সালে প্রেসিডেন্ট হার্নান্দেজের নিজ শহর গ্রেসিয়াসে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের সময় তাকে হত্যার চেষ্টা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আসামিরা প্রেসিডেন্টকে হত্যা করতে চেয়েছিলেন কারণ তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তিনি ক্ষমতায় আসার পর অন্তত ১৩ জন মাদকসম্রাট যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। ২০১৫ সালে ভিন্ন ভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

হন্ডুরাসের আইন অনুযায়ী, প্রেসিডেন্টকে হত্যাচেষ্টায় ৬ বছরের জেল হতে পারে। ষড়যন্ত্রের জন্যও ১০ বছরের সাজা দেওয়ার বিধান আছে দেশটিতে।

সূত্র: রয়টার্স

/এমএইচ/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম