আজমির শরীফ বোমা হামলায় দুই হিন্দুত্ববাদীর যাবজ্জীবন

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০১৭, ১৪:৪১আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৫:১৬
image

আজমির শরীফ বোমা হামলায় দুই হিন্দুত্ববাদীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আজমিরের সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির দরগায় বোমা হামলার প্রায় ১০ বছর পর দুই হামলাকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জয়পুরের এক বিশেষ আদালত। ওই দুই হামলাকারী ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কর্মী।

২০০৭ সালের ১১ অক্টোবর রমজান মাসে ইফতারের সময় ওই বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণে তিনজন নিহত হন, আহত হন আরও ১৫ জন।

প্রায় ১০ বছর ধরে তদন্ত ও শুনানি চলার পর গত ৮ মার্চ ওই হামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করেন আদালত। মামলা থেকে খালাস দেওয়া হয় আরএসএসের তাত্ত্বিক স্বামী অসীমানন্দকে।

২২ মার্চ (বুধবার) ওই বোমা হামলায় দোষী সাব্যস্ত করে জয়পুরে বিশেষ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালত দেবেন্দ্র গুপ্ত এবং ভবেশ প্যাটেলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আরও এক অপরাধী সুনীল যোশীর মামলা চলাকালীনই মৃত্যু হয়। এই তিনজনই হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের কর্মী। দেবেন্দ্র গুপ্ত এবং ভবেশ প্যাটেলকে পৃথকভাবে যথাক্রমে পাঁচ হাজার ও ১০ হাজার রুপি জরিমানাও করা হয়েছে।

হামলাকারীরা ভারতীয় দণ্ডবিধি ১২০ (বি)-এর অধীনে অপরাধমূলক ষড়যন্ত্র, ২৯৫ (এ) ধারা অনুযায়ী, ধর্মীয় বিশ্বাসের জন্য আক্রমণ এবং বিশেষ অপরাধমূলক আইন ইউএপিএ-র ১৬ ও ১৮ ধারায় দোষী সাব্যস্ত হয়।

খাজা মইনুদ্দিন চিশতির দরগা বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের জন্য অন্যতম পবিত্র স্থান। মুসলিমরা ছাড়াও অন্যান্য ধর্মের মানুষের কাছেও এই দরগা বিশেষ গুরুত্বপূর্ণ। 

হামলার পর আজমির শরীফ

ওই বোমা হামলার পর প্রাথমিক তদন্ত শুরুর সময়ে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা ওই হামলা চালিয়েছে। এ বিষয়ক প্রচারণায় কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমও বিশেষ ভূমিকা পালন করে। পরে তদন্তের মোড় ঘুরে হিন্দুত্ববাদী আরএসএসের দিকে।

তদন্তের ভার তুলে দেওয়া হয়েছিল রাজস্থানের এটিএসের হাতে। পরে তদন্তের দায়িত্বভার যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে। দিল্লিতে ২০১১ সালের ৬ এপ্রিল এনআইএ পুলিশ স্টেশনে আবার মামলা দায়ের করা হয়। মামলার কাছ শুরু হয় বিশেষ আদালতে।  মামলা চলাকালীন ১৪৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয় এবং ৪৫১টি নথি খতিয়ে দেখা হয়। আদালতে তিনটি সহায়ক অভিযোগপত্রও পেশ করে এনআইএ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি