মাছের তেলে শিশুদের বুদ্ধির বিকাশ হয় না: অস্ট্রেলীয় গবেষণা

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০১৭, ১৬:৫৭আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৭:০০
image

মাছের তেলের ক্যাপসুল নতুন এক গবেষণায় দেখা গেছে, মাছের তেল শিশুদের মস্তিষ্কের বিকাশে কোনও সহায়তা করে না। সাউথ অস্ট্রেলিয়ান হেলথ অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ১০ বছর ধরে আড়াই হাজার গর্ভবতী নারীর ওপর গবেষণা চালিয়ে ওই তথ্য জানিয়েছে।

মাছের তেল গর্ভবতী নারীদের সন্তানের মস্তিষ্ক গঠনে বিশেষ ভূমিকা রাখে বলে বিভিন্ন কোম্পানি দাবি করে। তবে গবেষণায় দেখা যায়, মাছের তেল গ্রহণ করলে গর্ভকাল খানিকটা বেড়ে যায়। তবে এ সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা দরকার বলে গবেষকরা জানিয়েছেন।

গবেষণা দলের অন্যতম সদস্য জ্যাকুলিন গোল্ড ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, ‘যদি কোনও গর্ভবতী নারী স্বাস্থ্যকর ও সুষম খাবার গ্রহণ করে, তাহলে তার সন্তানের মস্তিষ্ক এমনিতেই সঠিকভাবে বেড়ে উঠবে। এতে মাছের তেলের কোনও প্রভাব নেই।’

তিনি আরও জানান, ‘কোম্পানিগুলো বিশেষভাবে নবজাতকদের কথা মাথায় রেখে মাছের তেল বিক্রি করছে।’

অস্ট্রেলীয় গবেষকরা ওই নারীদের গর্ভাবস্থা থেকে তাদের সন্তানদের সাত বছর বয়স পর্যন্ত গবেষণা চালিয়েছেন। গবেষণায় অংশগ্রহণকারী নারীদের প্রতিদিন মাছের তেল খাওয়ানো হতো।

গোল্ড জানান, গবেষণাপত্রটি আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশনের জার্নালে প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, মাছের তেল গ্রহণের ফলে নারীদের গর্ভকাল কিছুটা বেড়েছে। গোল্ড বলেন, ‘আমরা বলতে পারি, এর ফলে কেবল সন্তানের গর্ভকাল পূর্ণ হওয়ার আগে জন্মের পরিমাণ কিছুটা কমে আসবে। আমরা এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বর্তমানে গবেষণা চালাচ্ছি।’

সূত্র: বিবিসি।

/এসএ/ 

সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম