পুলিশ সদস্যের জীবন বাঁচাতে যা করলেন ব্রিটিশ মন্ত্রী

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৭, ১৪:২৩আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৪:৩৮
image

পুলিশ সদস্যের জীবন বাঁচাতে যা করলেন ব্রিটিশ মন্ত্রী ব্রিটিশ পররাষ্ট্র দফতরের মন্ত্রী টবিয়াস এলউড। লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের হামলার দিনটি সামনে আনলো তার অন্য পরিচয়। হামলার ঘটনায় দুঃসাহসিক পদক্ষেপ নিয়ে জাতীয় ‘বীর’-এর মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন তিনি।

বুধবার ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে তা পথচারীদের ওপর উঠিয়ে দেন  হামলাকারী। এক পর্যায়ে গিয়ে গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর উপর্যুপরি ছুরিকাঘাত করেন তিনি।

ছুরিকাঘাত সেই পুলিশ অফিসারকে নিজের জীবন বিপন্ন করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন মন্ত্রী টবিয়াস এলউড।  এ ঘটনার ছবি প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। এতে মানুষ তাকে বীরের মর্যাদা দিতে শুরু করে।

ছবিতে দেখা যাচ্ছে হামলার পরপরই কেইথ পালমারকে বাঁচাতে এগিয়ে যান টবিয়াস এলউড। এই সময় সাবেক সেনা কর্মকর্তা ও কনজারভেটিভ পার্টির এই সংসদ সদস্যের চোখে মুখে রক্ত ও বিষন্নতার ছাপ লক্ষ্য করা যায়।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পিসি কেইথ পালমারকে বাঁচানো যায়নি। তবে একজন এমপির সর্বশক্তি দিয়ে  মানবতার এই অভিপ্রকাশ প্রশংসিত হচ্ছে নানা মহলে। দেশটির গণমাধ্যম মন্ত্রী টবিয়াস এলউডকে হিরো বলে সম্বোধন করছে।

 ওই পুলিশ কর্মকর্তাকে শুশ্রূষার দেওয়ার পাশাপাশি আশপাশ ঘিরে ফেলা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে দেখা যায় মন্ত্রী টবিয়াস এলউডকে।

/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম