আইএস-এর রাজধানী রাক্কা পুনরুদ্ধারে শিগগিরই চূড়ান্ত লড়াই: ফ্রান্স

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৭, ২২:৫২আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১০:৪৪

জাঁ-ইভেস লে ড্রাইয়ান আইএসের কথিত রাজধানী সিরিয়ার রাক্কা শহরকে জঙ্গিদের হাত থেকে পুনরুদ্ধারে শিগগিরই চূড়ান্ত লড়াইয়ে যাবে পশ্চিমা জোট। ২৪ মার্চ ২০১৭ শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জাঁ-ইভেস লে ড্রাইয়ান দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে এ তথ্য জানান।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা সবসময়ই বলে আসছি রাক্কা পুনরুদ্ধার খুবই গুরুত্বপূর্ণ। এরইমধ্যে শহরটিকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত লড়াই শুরু হবে। এ লড়াই হবে ভয়ঙ্কর। কিন্তু এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

২০১৬ সালের অক্টোবর থেকে আইএস জঙ্গিদের হাত থেকে সিরিয়ার রাক্কা ও মসুল পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সরকারি বাহিনী। গত বৃহস্পতিবার রাক্কায় অন্তত দুই দফা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট। এতে নিহত হন শতাধিক বেসামরিক মানুষ।

যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স আইএসের কাছ থেকে রাক্কা পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে।

চলতি মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট স্বীকার করে, ২০১৪ সালের পর থেকে ২২০ জন বেসামরিক নাগরিককে অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছে তারা। তবে সমালোচকরা বলছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি

এসডিএফ-এর ওয়াইপিজি বাহিনীর প্রধান বলেন, রাক্কা পুনরুদ্ধারে এপ্রিলের শুরুতে অভিযান চালাবে তারা। সূত্র : আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম