চীনের আপত্তি মানছেন না দালাই লামা, যাচ্ছেন ভারতের অরুণাচলে

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৭, ১০:৫৯আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১২:৪৪
image

ফাইল ছবি দালাই লামা চীনের ‘নিষেধাজ্ঞা স্বত্ত্বেও’ ভারত সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। আসছে ১ এপ্রিল আসামের গুয়াহাটি পৌঁছাবেন শান্তিতে নোবেলজয়ী এই আধ্যাত্মিক নেতা। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

হিন্দুস্থান টাইমস-এর খবরে বলা হয়েছে, গুয়াহাটিতে দুইদিন অবস্থানের পর উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল সফরে যাবে তিনি। যদিও রাজ্যটির তাওয়াং যাওয়ার বিষয়ে আপত্তি করেছে চীন।

এদিকে চীনের পক্ষ থেকে এরই মধ্যে দালাই লামার অরুণাচল সফর নিয়ে আপত্তি তোলা হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলছে, দালাই লামা ভারতের সম্মানিত অতিথি। তিনি তার খুশিমতো ভারতের যেকোনো জায়গায় যেতে পারেন।

ভরতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আসামে প্রথমদিন আসাম ট্রিবিউন পত্রিকার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে তার লেখা ‘মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল’ বইটির অসমিয়া ভাষায় ‘মোর দেশ, মোর মানুহ’ প্রকাশ করা হবে। পরদিন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভাষণ দেবেন দালাই লামা। পরে সেখান থেকে যাবেন অরুণাচলে। বৌদ্ধধর্মের প্রচার ও প্রশিক্ষণই তার অরুণাচল সফরের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, অরুণাচলের চীন সীমান্তবর্তী তাওয়াং যাওয়ার কথা দালাই লামার। আর এতেই চীনের আপত্তি।

/বিএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি