ফিলিস্তিনি নারীদের পক্ষে জাতিসংঘে খসড়া প্রস্তাব পাস

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৭, ১৩:৫৮আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৪:০১
image

ফিলিস্তিনি নারী ইসরায়েলের দখলীকৃত ফিলিস্তিনি অঞ্চলের নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী করতে একটি খসড়া প্রস্তাব পাস করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এই খবর জানিয়েছে। ওই সংবাদমাধ্যম বলছে, ওই অঞ্চলের নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ফিলিস্তিনি নারীদের বর্তমান অবস্থা এবং সহায়তার প্রশ্ন’ নামে ওই প্রস্তাবটি কমিশনে তোলা হয়েছিল। ৩০ টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোট দান থেকে বিরত থাকে ১২টি দেশ। একমাত্র দেশ হিসেবে ইসরায়েল প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়।

জাতিসংঘ প্রস্তাবে ফিলিস্তিনের চরম দারিদ্র্যও আলোচিত হয়। এতে ফিলিস্তিনের ‘বেকারত্ব, খাদ্য নিরাপত্তা, পানি সরবরাহের অভাব এবং অশোধিত পানি, বিদ্যুৎ ও জ্বালানীর অভাব, স্থানীয় সহিংসতা, শিক্ষা এবং জীবনমানসহ সেখানকার জনসাধারণের মানসিক বিপর্যস্ততা’র প্রসঙ্গ উল্লেখ করা হয়।

ওই খসড়া প্রস্তাবে গাজা উপত্যকার নারীদের বিপন্নতার ওপর জোর দেওয়া হয়।

/বিএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান