ট্রাম্পের জামাতার রুশ সংযোগ তদন্তে নেমেছে সিনেট কমিটি

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৭, ০৯:৫৮আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১০:৫২
image

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জ্যারেড কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের আর্থিক নিষেধাজ্ঞায় থাকা এক রুশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন সিনেটের একটি কমিটি এই অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

সোমবার রাশিয়ার স্টেট ডেভেলপমেন্ট ব্যাংকের (ভিইবি) পক্ষ থেকে জানানো হয়, গত ডিসেম্বরে হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা করেছেন। ওই ব্যাংকটি এক ইমেইল বিবৃতিতে আরও জানিয়েছে, তারা নিজেদের নীতিতে পরিবর্তন এনে ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।

ব্যাংকের পক্ষ থেকে আরও বলা হয়, ওয়াশিংটনে এক রোডশো’তে তাদের কর্মকর্তাদের সঙ্গে কুশনারের বৈঠক হয়। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও ব্যবসা করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইউক্রেনের একাংশ ক্রাইমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ঘটনায় রাশিয়ার সবচেয়ে বড় এই ব্যাংকের বিরুদ্ধে আর্থিক পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে।

এর আগে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে গত ডিসেম্বরে সাক্ষাতের কথা স্বীকার করেছেন কুশনার। তবে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি এখনও কোনও মন্তব্য করেননি।

এই তথ্য প্রকাশের পর মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ও ট্রাম্প শিবিরের রুশ সংযোগ তদন্তকারী মার্কিন সিনেটের একটি কমিটি জানিয়েছে, তারা কুশনারের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের বৈঠকের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন। কুশনারসহ ট্রাম্প শিবিরের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, রাশিয়া মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে এবং ডেমোক্যাটিক পার্টির ইমেইল হ্যাক করেছে। তবে রাশিয়া প্রথম থেকেই ওই মার্কিন দাবি অস্বীকার করে আসছে।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম