সভামঞ্চে পড়ে গেলেন লেবাননের প্রেসিডেন্ট (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৭, ২৩:১৮আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০০:৪৩

মাইকেল আউন জর্ডানের সুইয়েমেহ শহরে বুধবার শুরু হয়েছে আরব লিগের সম্মেলন। সম্মেলনের প্রথম দিন হঠাৎ করেই সভামঞ্চে পড়ে যান লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন (৮২)। এ সময় জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং মিসরের সেনাশাসক আবদেল ফাত্তাহ আল সিসি সেখানে উপস্থিত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাকে উঠিয়ে  নেন অন্যরা। পরে অবশ্য আরব লিগ সম্মেলনে ভাষণ দেন মাইকেল আউন।

এর একদিন আগেই আম্মানে বিমান থেকে নামার সিঁড়িতে হোঁচট খান দুবাই-এর শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ।

২২ সদস্যের আরব লিগের এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন ১৮টি দেশের নেতারা। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ’ও সম্মেলনে অংশ নিয়েছেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘের কর্মকর্তা স্টিফান ডি মিস্তুরা রয়েছেন। সিরিয়া, ইয়েমেন এবং ফিলিস্তিন ইস্যু আরব লিগের বৈঠকে প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। সম্মেলনের প্রাক্কালে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জর্ডানে প্রস্তুতিমূলক বৈঠকে মিলিত হন।

আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত সিরিয়া সংঘাতের একটি সমাধান খুঁজে বের করার লক্ষ্যে সংগঠনটির নেতাদেরকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবও সিরিয়ায় চলমান সংঘাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ  অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি দেশটির শরণার্থীদের তাদের বাড়ি-ঘরে ফিরে যেতে আরব দেশগুলোর সদিচ্ছার ওপর জোর দেন জাতিসংঘ মহাসচিব। সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম