ইয়েমেনে অভিযানের প্রতিক্রিয়ায় লন্ডনে সৌদি জেনারেলের ওপর ডিম নিক্ষেপ

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৭, ১৫:৫২আপডেট : ৩১ মার্চ ২০১৭, ১৬:১৫
image

লন্ডনে ক্ষোভের মুখে পড়েন সৌদি জেনারেল ইয়েমেনে চলমান যুদ্ধে অংশ নেওয়ার কারণে লন্ডনে ক্ষোভের মুখে পড়তে হলো এক সৌদি সেনা কর্মকর্তাকে। ‘নাগরিকের গ্রেফতারি’ অধিকারবলে ওই সৌদি জেনারেলকে গ্রেফতারের (সিটিজেন অ্যারেস্ট) চেষ্টা করেন এক ব্রিটিশ শান্তিপ্রতিষ্ঠা আন্দোলনের কর্মী। তার গায়ে ডিমও নিক্ষেপ করা হয়।

উল্লেখ্য, দুই বছর ধরে ইয়েমেনে অভিযান চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনে সৌদি জোটের ওই অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। খাদ্য সংকটে আছে ১ কোটি ৮০ লাখ মানুষ। দেশটিতে ভয়াবহ দুর্ভিক্ষ ও বিপর্যয়ের আভাস দিয়েছে জাতিসংঘ। এদিকে মেজর জেনারেল আহমদ আল-আসিরি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এবং ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে দুই বছর ধরে চলমান সৌদি অভিযানেরও একজন মুখপাত্র তিনি। এরইমধ্যে গবেষণা প্রতিষ্ঠান ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশন্স-এ বক্তব্য দিতে লন্ডন যান আসিরি। আর তখনই শান্তিবাদী কর্মী স্যাম ওয়ারটনের ক্ষোভের মুখে পড়েন আসিরি। তার দাবি, আসিরিকে যুক্তরাজ্যে স্বাগত জানানো উচিত নয়। স্যাম বলেন, ‘আসিরি এমন এক সরকারকে প্রতিনিধিত্ব করছেন যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং আন্তর্জাতিক আইনকে পুরোপুরিভাবে উপেক্ষা করেছে। তাকে সম্মানিত মানুষের মতো স্বাগত জানানো ঠিক নয়। তাকে গ্রেফতার করে যুদ্ধাপরাধের তদন্ত করা প্রয়োজন।’

সেসময় নাগরিকের গ্রেফতারি ক্ষমতাবলে আসিরিকে গ্রেফতারেরও চেষ্টা করেন স্যাম। প্রসঙ্গত, ব্রিটিশ আইনে ‘নাগরিকের গ্রেফতারি’ ক্ষমতামূলক (সিটিজেন’স অ্যারেস্ট) একটি বিধান আছে। নাগরিকরা কাউকে অপরাধে জড়িত বলে মনে করলে তারা তাকে আটক করতে পারেন। তার গায়ে ডিমও নিক্ষেপ করা হয়।

পরে স্যুটে ডিম মাখা অবস্থায় পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন আসিরি। অনুষ্ঠানে যোগ দিতে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, প্রতিবাদ ও হামলার মধ্যে যারা পার্থক্য করতে পারে না তাদের বাধার মুখে পড়েছিলেন।

আসিরির দাবি হাউথিরা সৌদি শহরে স্কাড মিসাইল ছুড়েছে। নিজেদের সীমান্ত রক্ষার অধিকার সৌদি সরকারের আছে দাবি করে ইয়েমেনের অভিযানের পক্ষে সাফাই গাইতে দেখা যায় তাকে। সূত্র: মিডল ইস্ট আই

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম