কলম্বিয়ায় বন্যার পানি ও পলি ভরাটে শতাধিক নিহত

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৭, ২৩:০৬আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ০৯:৩০

কলম্বিয়ায় বন্যার পানি ও পলি ভরাটে শতাধিক নিহত কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা বর্ষণে নদীর তীর ভেঙে পানির তোড়ে ও পলি ভরাটে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। অনেক মানুষ আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন শতাধিক। শুক্রবার রাতের টানা বর্ষণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্টের বরাত দিয়ে শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অন্তত ১১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিখোঁজ রয়েছেন অজ্ঞাত সংখ্যক মানুষ।

টানা কয়েক ঘণ্টার ভারি বর্ষণের ফলে নদীগুলোর তীর ভেঙে পানি প্রবেশ করেছে, পলিতে ঢাকা পড়েছে পুতুমায়োর প্রদেশের অনেক এলাকা। 

এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতালগুলোতে উপচে পড়া মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

কলম্বিয়ায় বন্যার পানি ও পলি ভরাটে শতাধিক নিহত

অঞ্চলটির গভর্নর সোরেল আরোকা জানান, পুরো এলাকার বেশ কয়েকটি অঞ্চল পলিতে ঢাকা পড়েছে। প্রাদেশিক রাজধানী মকোয়ার মেয়র হোসে অ্যান্থনিও সানচেজ জানান, পানি ও বিদ্যুৎ না থাকায় শহরটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক বাড়ির ছাদ পর্যন্ত পলিতে ঢেকে গেছে।

বন্যা ও পলি ভরাট কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। তিনি জানিয়েছেন, জরুরি পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট অঞ্চলে সেনা মোতায়েন করা হয়েছে। টুইটারে তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলার জন্য পুরো দায়িত্ব তিনি নিচ্ছেন এবং নিহতদের জন্য কলম্বিয়া শোকাহত।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার এক প্রতিনিধি জানিয়েছেন, মকোয়া নদীতে পানি বৃদ্ধির কারণে এ ঘটনা ঘটেছে।

দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, ২০১১ সালের চলতি মার্চ মাসেই সবচেয়ে বৃষ্টিপাত হয়েছে কলম্বিয়াতে।

পুটুমায়ো ইকুয়েডর ও পেরু সীমান্তে অবস্থিত। চলতি বছরের শুরুতে পেরুতে ৯০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে পেরুতে বন্যা ও ভূমিধসে এ মৃত্যুর ঘটনা ঘটে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম