চীন না পারলে উ. কোরিয়াকে একাই সামলাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৭, ১৫:২৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৭:০৮
image

ট্রাম্প ও কিম জং উন উত্তর কোরিয়াকে চাপ দিতে পারা না পারার প্রশ্নে চীনকে আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে চীন যদি উত্তর কোরিয়াকে চাপ দিতে ব্যর্থ হয় তবে পিয়ংইয়ং-এর বিরুদ্ধে একাই ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনকে এ আল্টিমেটাম দেন ট্রাম্প। রবিবার (২ এপ্রিল) ট্রাম্পের সেই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ফ্লোরিডার মার-অ্যা-লাগো রিসোর্টে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাবেন ট্রাম্প। ওই রিসোর্টে উত্তর কোরিয়া প্রসঙ্গে দুই নেতার আলোচনা করার কথা রয়েছে। একইসঙ্গে দক্ষিণ চীন সাগর ও বাণিজ্য নিয়ে চীনের লক্ষ্য নিয়েও আলোচনা করা হবে।
ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শি ও চীনের প্রতি তার ‘গভীর শ্রদ্ধাবোধ’ রয়েছে। তিনি বলেন, ‘দুই দেশের জন্যই ভালো এবং চমকপ্রদ কিছু যদি ঘটে তবে আমরা মোটেও আশ্চর্য হব না এবং আমি তেমনটা হওয়ারই আশা করছি।’
উত্তর কোরিয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে। হয় চীন উত্তর কোরিয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে আমাদের সহযোগিতা করবে কিংবা করবে না। যদি তারা তা করে তবে সেটি চীনের জন্য ভালো হবে। আর যদি চীন তা না করে তবে কারও জন্যই সেটি ভালো হবে না। চীন যদি উত্তর কোরিয়াকে সামলাতে না পারে তবে আমরা একাই সামলাব।’
কিসের মাধ্যমে চীনকে সহযোগিতার ব্যাপারে আগ্রহী করা যাবে তা নিয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি বাণিজ্যের বিষয়টি উৎসাহদায়ক হবে। এটি পুরোপুরি বাণিজ্যসংক্রান্ত।’

তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে সে ব্যাপারে ইঙ্গিত দেননি ট্রাম্প।

ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে ব্রেক্সিট প্রসঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত দুই পক্ষের জন্যই ভালো হতে পারে।

/এফইউ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি