ইকুয়েডরের নির্বাচনের পর স্বস্তিতে অ্যাসাঞ্জ, পরাজিত প্রার্থীকে দেশ ছাড়ার আহ্বান

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৭, ১৩:৩০আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৩:৩০
image

জুলিয়ান অ্রাসাঞ্জ ইকুয়েডরে অনুষ্ঠিত দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আলোচিত গণমাধ্যম উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। একইসঙ্গে পরাজিত প্রার্থী গিলারমো লাসোর অর্থ পাচারের অভিযোগ এনে তাকে দেশ ছাড়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সক্ষম হয় ২০১০ সালে। মার্কিন কূটনৈতিক নথি ফাঁসের মধ্য দিয়ে উইকিলিকস উন্মোচন করে মার্কিন সাম্রাজ্যের নগ্নতাকে। দুনিয়াজুড়ে আলোচনায় আসেন ওই সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ক্ষমতাশালী রাষ্ট্রগুলোর গোপন তথ্য উন্মোচনের মধ্য দিয়ে দুনিয়াব্যাপী আধিপত্যবাদবিরোধী মানুষদের প্রতীকি কণ্ঠস্বরে পরিণত হন তিনি। একটি ধর্ষণ মামলা দিয়ে ২০১০ সালে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

২০১২ সাল থেকে যুক্তরাজ্যে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। ইকুয়েডরের সেসময়কার প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়াই ওই ব্যবস্থা করে দেন। তবে এবারের নির্বাচনে পরাজিত প্রার্থী লাসো ও তার দল শুরু থেকেই অ্যাসাঞ্জের আশ্রয়ের বিরোধিতা করে আসছে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে লাসো ঘোষণা দেন ক্ষমতায় এলে ৩০ দিনের মধ্যে অ্যাসাঞ্জকে উৎখাত করবেন। কিন্তু লাসোর সে হুঁশিয়ারি আপাতত বাস্তবায়িত হচ্ছে না। কেননা, ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে পারেননি তিনি। প্রথম দফায় কোনও প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট নিশ্চিত করতে না পারায় গত রবিবার (২ এপ্রিল) দ্বিতীয় দফায় ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না করা হলেও ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়,বামপন্থী প্রার্থী লেনিন মোরেনো পেয়েছেন ৫১ শতাংশ ভোট। আর ৪৯ শতাংশ ভোট থেকে খানিক নিচে রয়েছেন লাসো।

গিলারমো লাসো
অন্যদিকে বিজয়ী প্রার্থী মোরেনো ঘোষণা দিয়েছেন তিনি অ্যাসাঞ্জকে থাকতে দেবেন। লাসো এরইমধ্যে নির্বাচনের ফলাফল বর্জন করলেও এ ফলাফল নিয়ে উচ্ছ্বসিত অ্যাসাঞ্জ। সোমবার (৩ এপ্রিল) নির্বাচনের ফলাফল জানার পর পরই টুইটারে এ নিয়ে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। একইসঙ্গে লাসোকে কর ফাঁকিদাতা ও অর্থপাচারকারী হিসেবে উল্লেখ করেছেন তিনি।

টুইটারে অ্যাসাঞ্জ লিখেছেন, ‘আমি লাসোকে (কর ফাঁকির লাখ লাখ অর্থ সাথে নিয়ে কিংবা না নিয়ে) ৩০ দিনের মধ্যে ইকুয়েডর ছাড়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।’

গত বছরের শেষের দিকে ইকুয়েডর সরকারের সঙ্গেও অ্যাসাঞ্জের খানিক টানাপোড়েন তৈরি হয়েছিল। মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের কথা বলে গত অক্টোবরে জুলিয়ান অ্যাসাঞ্জের ব্যক্তিগত ইন্টারনেট ব্যবস্থায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইকুয়েডর সরকার।
১৮ অক্টোবর ইকুয়েডর কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার খবরটি নিশ্চিত করে এক বিবৃতি দেয়। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কারণ হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারে সক্ষম এমন কিছু মূল্যবান নথি ফাঁস করেছে উইকিলিকস’। বিবৃতিতে বলা হয়,‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে শ্রদ্ধা করে ইকুয়েডর’। তবে অ্যাসাঞ্জকে ইকুয়েডরে দেওয়া আশ্রয় বহাল থাকবে এবং তিনি নিরাপদ জায়গায় না পৌঁছানো পর্যন্ত তার জীবন ও শরীরকে অক্ষত রাখা হবে বলেও আশ্বস্ত করে কর্তৃপক্ষ।

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম