সামরিক আদালতে বেসামরিকদেরও বিচার করবে বাহরাইন

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৭, ১৪:৩৭আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ২০:৫৯
image

বাহরাইনের সরকারবিরোধী একটি বিক্ষোভ সামরিক আদালতকে বেসামরিকদের বিচারের ক্ষমতা দিয়ে সাংবিধানিক সংশোধনী অনুমোদন করেছেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা। সোমবার (৩ এপ্রিল) এ অনুমোদন দেন তিনি। এর কয়েক সপ্তাহ আগে বাহরাইনের পার্লামেন্টের ৪০ আসনবিশিষ্ট উচ্চ কক্ষ এবং ৪০ আসনবিশিষ্ট নিম্নকক্ষেও সংশোধনীটি অনুমোদন দেওয়া হয়েছিল। বাহরাইনের পার্লামেন্টের উচ্চ কক্ষের সদস্যরা বাদশাহর নিয়োগকৃত আর নিম্ন কক্ষের সদস্যরা নির্বাচিত প্রতিনিধি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এতোদিন সশস্ত্র বাহিনী কিংবা নিরাপত্তা বাহিনীর অন্য শাখার সদস্যদের বিচার করার মধ্যেই বাহরাইনের সামরিক আদালতের কাজ সীমাবদ্ধ ছিল। রাষ্ট্রীয় জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি হলেই কেবল এসব আদালতে বেসামরিকদের বিচার করা যেত। নতুন এ সংশোধনীর আওতায় রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরিকারী যেকোনও বেসামরিক নাগরিকের বিচার করার ক্ষমতা পাচ্ছে সামরিক আদালতগুলো।
বাহরাইনভিত্তিক বার্তা সংস্থা বিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩ এপ্রিল) বাদশাহ হামাদ বাহরাইনের সংবিধানের ১০৫ (বি) অনুচ্ছেদে সংশোধনী এনেছেন।
রাষ্ট্রের অবমাননা এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত শিয়া নেতা শেখ আলি সালমানের সাজার মেয়াদ কমিয়ে দিয়ে শীর্ষ আদালতের সিদ্ধান্ত জানানোর পর সংবিধানে এ সংশোধনী আনা হলো। সালমানের সাজা নয় বছর থেকে কমিয়ে চার বছর করা হয়।  

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম