গাজায় মানবাধিকারকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলের

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৭, ১৭:১৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১৭:২১

গাজায় মানবাধিকারকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবাধিকারকর্মী ও গবেষকদের প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ইসরায়েল। ২০০৮ সাল থেকেই গাজায় প্রবেশে এমন নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সম্প্রতি মানবাধিকারকর্মীদের গাজা সফরে বিধিনিষেধ সংক্রান্ত সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

গাজা সফরে ইসরায়েলি কর্তৃপক্ষের এ ধরনের বিধিনিষেধের নিন্দা জানিয়েছে এইচআরডব্লিউ। ২০১৪ সালে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলাকালে সংঘটিত অপরাধের তদন্তকাজ পরিচালনায় গাজা যেতে ইচ্ছুক সংস্থাটি।

হিউম্যান রাইটস ওয়াচ-এর ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন অ্যাডভোকেসি ডিরেক্টর সারি বাশি। আল জাজিরা’কে তিনি বলেন, গত দুই দশক ধরে ইসরায়েল এই উপত্যকাটিকে প্রায় অবরুদ্ধ করে রেখেছে। তারা ফিলিস্তিনি এবং বিদেশি মানবাধিকার কর্মীদের গাজা উপত্যকায় আসা-যাওয়ার অনুমতি দিতে অব্যাহতভাবে অস্বীকৃতি জানিয়ে আসছে।

উল্লেখ্য, ২০০৭ সালে গাজায় অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই ২০ লাখ জনসংখ্যা অধ্যুষিত এ উপত্যকার জনগণের ওপর শুরু হয় ইসরায়েলি অবরোধের খড়গ। শুধু মানবাধিকারকর্মীই নয়; বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষাবিদদেরও গাজা উপত্যকায় প্রবেশ এবং সেখান থেকে বের হওয়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম