হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ বিশেষজ্ঞ লিসা কার্টিজ

ললিত কে ঝা, হোয়াইট হাউস
০৪ এপ্রিল ২০১৭, ২৩:৪৬আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১০:২৮

লিসা কার্টিজ মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউসের একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশপ্রেমী লিসা কার্টিজ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক খ্যাতনামা এ বিশেষজ্ঞ বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে বেশ পারদর্শী।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হ্যাঁ! লিসা কার্টিজ দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর হিসেবে যোগ দেবেন।’ তার এ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে প্রথম খবর প্রকাশিত হয় গত সোমবার। দ্য ওয়াশিংটন পোস্টে এটি প্রকাশিত হয়।
বর্তমানে ওয়াশিংটন ডিসি’র গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের এশিয়ান স্টাডিজ সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন লিসা কার্টিজ। হোয়াইট হাউসে তিনি পিটার ল্যাভয়-এর স্থলাভিষিক্ত হবেন।
লিসা কার্টিজ দক্ষিণ এশিয়া বিষয়ক শীর্ষস্থানীয় একজন মার্কিন বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে ভালো জানাশোনা আছে, এমন বিশেষজ্ঞদের একজন লিসা কার্টিজ।
২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এর প্রায় মাসখানেক পর ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সম্পর্কে কথা বলেন লিসা কার্টিজ। তিনি বলেন, ‘নতুন ট্রাম্প প্রশাসনের কাছে বাংলাদেশ হবে একটা গুরুত্বপূর্ণ দেশ।’
ওয়াশিংটনভিত্তিক প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান উড্রো উইলসন সেন্টার। গত নভেম্বরে সংস্থাটির আয়োজনে ‘পলিটিক্স, সিকিউরিটি অ্যান্ড এক্সট্রিমিজম ইন বাংলাদেশ অ্যান্ড পলিসি ইম্পলিকেশন্স ফর দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন’ শীর্ষক এক অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নিয়েছিলেন লিসা কার্টিজ। এতে তিনি বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করছে।’
বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী আইএসের উত্থান নিয়েও উদ্বেগের কথা জানিয়েছিলেন লিসা কার্টিজ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।’
লিসা কার্টিজ বলেন, ‘ইসলামী চরমপন্থীরা বাংলাদেশে অবাধে মিডিয়া বন্ধ থাকার সুযোগ নিচ্ছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের স্থানীয় গোষ্ঠীগুলোর সঙ্গে আইএসের কি ধরনের সংযোগ রয়েছে সে বিষয়টি পরিষ্কার নয়। ’

দক্ষিণ এশিয়া বিষয়ক এ বিশেষজ্ঞ বলেন, ‘যদি আধুনিক গণতন্ত্রমনা হিসেবে বিবেচিত হতে চান; তাহলে আপনি একদলীয় শাসন চালাতে পারেন না।’

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এক জরিপে উঠে এসেছে বাংলাদেশের ৩৮ শতাংশ মানুষ তাদের রাজনৈতিক অন্তর্ভুক্তির কথা প্রকাশ করতে চান না। ওই জরিপের এমন ফলে উদ্বেগ প্রকাশ করেন লিসা কার্টিজ। তিনি বলেন, ‘গণতান্ত্রিক কাঠামোর অবনতি বাংলাদেশের আর্থ-সামাজিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলেছে।’

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সিগন্যালে লেখা এক নিবন্ধে লিসা কার্টিজ লিখেছেন, ‘বাংলাদেশে গুরুতর সন্ত্রাসী হুমকি রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার মধ্যে বিদ্যমান রাজনৈতিক মেরুকরণ এ সমস্যার রশদ যোগাচ্ছে।’

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম