মসুলের ঘরহারাদের জন্য আশ্রয় শিবির বাড়াচ্ছে জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৭, ১১:২০আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১১:৫৩
image

প্রাণ বাঁচাতে ঘর ছাড়ছে মসুলবাসী জাতিসংঘ জানিয়েছে, মসুলে মার্কিন সমর্থিত ইরাকি বাহিনীর আইএস-বিরোধী অভিযানের ফলে এখন ঘরহারা মানুষের সংখ্যা প্রায় তিন লাখ। আর তাদের জন্য আশ্রয় শিবিরের পরিধি বাড়াচ্ছে জাতিসংঘ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

মঙ্গলবার জাতিসংঘের কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স দফতর জানিয়েছে, গত বছর অক্টোবরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে ইরাকি সরকারের অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট তিন লাখ ৯২ হাজার মানুষ ঘর ছেড়েছে। মসুল একাংশ আইএস-মুক্ত ঘোষণার পর ৯৪ হাজার ৫০০ জন অধিবাসী নিজ এলাকায় ফিরে গেছেন।

ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, এখনও তিন লাখ দুই হাজার ৪০০ জন ঘরহারা মানুষের আশ্রয় দরকার।  

এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় মসুলের উত্তর ও পূর্বে ঘরহারা মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, মসুলবাসীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে আইএস।  এর আগে ২০১৬ সালেও মসুলে বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল জঙ্গিরা।

মসুলে অভিযান শুরু পর জাতিসংঘ জানিয়েছিল, ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই নগরীতে প্রায় পনের লাখ মানুষ আটকা পড়েছেন। নিজেদের বাঁচাতে আটকে পড়া মানুষদের একটা উল্লেখযোগ্য অংশকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা।  ২০১৪ সালের জুনে আইএস জঙ্গিরা মসুল নগরী দখল করে নেয়।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম