ইয়েমেনে কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা ইউনিসেফের

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৭, ১৭:৪৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৭:৪৭
image

ইয়েমেনের হাসপাতালে চিকিৎসারত শিশু ইয়েমেনে চলমান সংঘাতের কারণে দেশটিতে কলেরা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কতা দেওয়া হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রেস মনিটরিং সংস্থা মিডল ইস্ট মনিটর।

ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিধ্বস্ত ইযেমেনে কলেরার প্রাদুর্ভাব এবং পানি ও স্যানিটেশন সংক্রান্ত রোগ-ব্যাধি বাড়ছে’।

এছাড়া ইউনিসেফের অন্য বিবৃতিতে উল্লেক করা হয়েছে, অপুষ্টি, ডায়রিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতার কারণে ইয়েমেনে প্রতি দশ মিনিটে একজন শিশু মারা যায়। 

এর আগের এক প্রতিবেদনে ইউনিসেফ জানিয়েছিল, ‘বর্তমানে ৪ লাখ ৬২ হাজার শিশু প্রচণ্ড অপুষ্টিতে ভুগছে এবং জরুরিভাবে চিকিৎসা করা না হলে তার প্রাণ হারানোর শঙ্কা রয়েছে।’

প্রতিরোধযোগ্য রোগে ভুগেও ৫ বছরের কম বয়সী প্রায় ১০ হাজার শিশু মারা যেতে পারে বলেও সতর্ক করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছিল, দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশ অর্থাৎ ১ কোটি ৭০ লাখ মানুষ খাদ্য অনিরাপত্তায় ভুগছে।

উল্লেখ্য, ২৬ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান অভিযান পরিচালনা করা হয়। এর আগে দেশজুড়ে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে দেশ ছাড়েন মানসুর হাদি।

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম