চলতি বছরেই চীন সফরে ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৭, ১৪:৪৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৪:৪৮
image

জিনপিং-ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরে চীন সফরে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট। আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। পরে আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেন দুই নেতা। দুই দেশের ফার্স্ট লেডিরাও এ ডিনারে যোগ দেন। শি জিনপিং-এর সঙ্গে নিজের সম্পর্ককে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

টিলারসন বলেছেন, ২০১৭ সালেই চীনে রাষ্ট্রীয় সফরে যাবেন ট্রাম্প। তবে এর বেশি কোনও তথ্য তিনি জানাননি। তিনি আরও বলেন, ‘দু’নেতার মধ্যকার পরিবেশ এবং রসায়ন ইতিবাচক ছিল। এবারের সাক্ষাৎ এবং এর ফলাফল নিয়ে আমরা খুব ভালো কিছু আশা করছি।’

যুক্তরাষ্ট্রে জিনপিংয়ের এবারের সফরটি কূটনৈতিক কারণে খুবই গুরুত্বপূর্ণ। ট্রাম্প ও জিনপিং আলোচনার মধ্য দিয়ে নতুন পদ্ধতিতে চীন-মার্কিন বৈঠক পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনি প্রচারণা এবং শপথ গ্রহণের পর বিভিন্ন সময়ে ট্রাম্প চীন-বিরোধী বক্তব্য দিয়েছেন। গত বছর ট্রাম্প চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৈষম্য নিয়ে মন্তব্য করেন, ‘যুক্তরাষ্ট্রকে ধর্ষণ করছে চীন’। নির্বাচনে প্রচারণার সময় তিনি আরও বলেন, চীনের সঙ্গে মার্কিন বৃহদায়তন বাণিজ্য ঘাটতি এবং কাজের ক্ষতি আর সহ্য করা হবেনা। দক্ষিণ চীন সাগরের কর্তৃত্ব নিয়ে সেখানে সামরিক অভিযান চালানোর কথাও বলেছিলেন ট্রাম্প।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম