‘সিরীয় যুদ্ধ’ নিয়ে কংগ্রেসকে ট্রাম্পের চিঠি

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৭, ১৯:১৪আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৯:১৪
image

‘সিরীয় যুদ্ধ’ নিয়ে কংগ্রেসকে ট্রাম্পের চিঠি

সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির জন্য এই হামলা গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে শনিবার বিকালে তিনি কংগ্রেসকে এ ব্যাপারে অবহিত করেন। রবিবার (৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতের হামলা নিয়ে ট্রাম্প বলেন, এটা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ও দেশটিতে চলমান মানবিক পরিস্থিতির অবনতি রুখতে প্রয়োজন ছিল।

এর আগে ট্রাম্প বলেছিলেন, মঙ্গলবারের রাসায়নিক হামলার প্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমর্থন দেননি অনেকে। সিনেটর র‍্যান্ড পল ট্রাম্পের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র কোনও হামলার শিকার হয়নি এবং এই সিদ্ধান্তের আগে কংগ্রেসে আলোচনা করা প্রয়োজন ছিল।

ফ্লোরিডায় গলফ কোর্সে যাওয়ার আগে কংগ্রেসে বিষয়টি অবহিত করে যান ট্রাম্প। এটি মাত্র তিন অনুচ্ছেদের চিঠি ছিল বলে জানিয়েছে পলিটিকো।

দায়িত্ব নেওয়ার আগে বিমান হামলা চালানোর জন্য বারাক ওবামার সমালোচনা করেছিলেন ট্রা্ম্প।  ওবামাকে উদ্দেশ্য করে এক টুইট বার্তায় তিনি বলেছিলেন, ‘হামলার আগে ওবামার কংগ্রেসের অনুমতি নেওয়া প্রয়োজন।’

/এমএইচ/এফইউ

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম