ক্যালিফোর্নিয়ার স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত দুই

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৭, ০২:১০আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ০৬:২৩

ক্যালিফোর্নিয়ার স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত দুই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলের শ্রেণিকক্ষে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে অন্তত দুইজন। স্থানীয় পুলিশ প্রধান জ্যারড বার্গুয়ান জানিয়েছেন, হামলাকারীকে হত্যা করা হয়েছে। ফলে এ নিয়ে আর কোনও ভয়ের কারণ নেই।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে,  হামলার পর স্কুলটি খালি করে দিয়েছে কর্তৃপক্ষ।

হামলার শিকার ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির ওই স্কুলটির নাম নর্থ পার্ক এলিমেন্টারি স্কুল। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে স্কুলটি একটি ক্লাসরুমে এ হামলা চালানো হয়।

হামলার ঘটনায় দ্রুত শিক্ষার্থীদের সংলগ্ন কাজন উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখান অভিভাবকরা তাদের বাড়ি নিয়ে যান।

টুইটারে দেওয়া এক পোস্টে স্থানীয় পুলিশ প্রধান জ্যারড বার্গুয়ান বলেন, ওই এলাকাটিকে নিরাপদ রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।

ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো’তে অবশ্য বন্দুকধারীর হামলা নতুন নয়। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে সান বার্নার্ডিনো কাউন্টির একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ঢুকে নির্বিচারে গুলি ছোড়ে কয়েকজন বন্দুকধারী। এতে অন্তত ১৪ জন নিহত হন। গুরুতর আহত হন ২২ জন। সূত্র: মেইল অনলাইন।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম