ক্যালিফোর্নিয়ার স্কুলের হামলাকারী সেড্রিক এন্ডারসন, নিহত বেড়ে ৩

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৭, ০৯:০১আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৪:২৮
image

ক্যালিফোর্নিয়ার স্কুলে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলের শ্রেণিকক্ষে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। পুলিশের বরাতে হামলাকারীর নামও প্রকাশ করেছে বিবিসি।

হামলার শিকার ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির ওই স্কুলটির নাম নর্থ পার্ক এলিমেন্টারি স্কুল। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টায় স্কুলটির এক শ্রেণিকক্ষে এ হামলা চালানো হয়।

পুলিশ আরও জানিয়েছে, ৫৩ বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারীর নাম সেড্রিক এন্ডারসন। তিনি তার সাবেক স্ত্রী ক্যারেন এলিন স্মিথকে লক্ষ্য করে গুলি চালান। তার স্ত্রী ওই স্কুলের শিক্ষক। হামলা চালানোর সময় ওই শ্রেণিকক্ষে ১৫ জন শিক্ষার্থী ছিল। ক্যারেনের পেছনে থাকা দুই শিক্ষার্থীও গুলিবিদ্ধ হয়।

কর্তৃপক্ষ জানায়, ক্যারেন ও অপর এক শিক্ষক ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে ৮ বয়সী এক শিক্ষার্থী মারা যায়। তবে ৯ বছর বয়সী অপর এক শিক্ষার্থীর অবস্থা স্থিতিশীল রয়েছে।  স্থানীয় পুলিশ প্রধান জ্যারড বার্গুয়ান জানিয়েছেন, ‘হামলাকারীকে হত্যা করা হয়েছে। ফলে এ নিয়ে আর কোনও ভয়ের কারণ নেই।’ হামলার পর স্কুলটি খালি করে দিয়েছে কর্তৃপক্ষ।

হামলার ঘটনায় শিক্ষার্থীদের সংলগ্ন কাজন উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখান অভিভাবকরা তাদের বাড়ি নিয়ে যান। টুইটারে দেওয়া এক পোস্টে স্থানীয় পুলিশ প্রধান জ্যারড বার্গুয়ান বলেন, ওই এলাকাটিকে নিরাপদ রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।

ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো’তে অবশ্য বন্দুকধারীর হামলা নতুন নয়। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে সান বার্নার্ডিনো কাউন্টির একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ঢুকে নির্বিচারে গুলি ছোড়ে কয়েকজন বন্দুকধারী। এতে অন্তত ১৪ জন নিহত হন। গুরুতর আহত হন ২২ জন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম