ট্রাম্পের নারীবিদ্বেষ ফাঁস করে ওয়াশিংটন পোস্টের পুলিৎজার জয়

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৭, ১২:৩৯আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৬:২৫
image

ওয়াশিংটন পোস্ট সম্পাদক মার্টি ব্যারন ও ডেভিড ফারহেন্টহোল্ড অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকতার জন্য প্রতিবছর পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর্থিক অনুদান ও ১২ বছর আগে দেওয়া তার নারী বিদ্বেষী বক্তব্যের ওপর প্রতিবেদন প্রকাশ করে এ বছর পুলিৎজার জিতেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো ওয়াশিংটন পোস্টের পুলিৎজার জয়ের খবর নিশ্চিত করেছে।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ডেভিড ফারহেন্টহোল্ড ট্রাম্পের আর্থিক অনুদান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। পরে ২০০৫ সালে ধারণকৃত ট্রাম্পের নারী বিদ্বেষী বক্তব্য প্রকাশিত হয় প্রেসিডেন্ট নির্বাচনে ঠিক আগমুহূর্তে। জাতীয় পরিসরে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

দ্য নিউ ইয়র্ক ডেইলি নিউজ এবং প্রো-পাবলিকা জনসেবামূলক সাংবাদিকতার জন্য পুলিৎজার জিতেছে। এ দুটি পত্রিকাই অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পরিচিত। গরীব সংখ্যালঘুদের ওপর নিউইয়র্ক পুলিশের নিপীড়ন নিয়ে প্রতিবেদন করেছে তারা।  অপরদিকে, আন্তর্জাতিক ক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কিত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুলিৎজার জিতেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ওয়াল স্ট্রিট জার্নালের পেগি নুনানকে মন্তব্য প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়।

সোমবার (১০ এপ্রিল) পুরস্কার ঘোষণার সময় বলা হয়, গণমাধ্যমের জন্য প্রতিকূল এই পরিবেশের মধ্যে পত্রিকা দুটি দুই ক্ষমতবান ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশে যে দুঃসাহকিতা দেখিয়েছে তাতে এই পুরস্কার তাদেরই প্রাপ্য।

অন্য বিজয়ীদের মধ্যে আছে তিন শতাধিক সাংবাদিকের একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম আইসিজে, যারা সম্প্রতি ‘পানামা পেপারস’ ফাঁস করে বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দিয়েছে। তাদের অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, বিভিন্ন দেশের ক্ষমতাশালী ও বিত্তবানদের কর ফাঁকি দেয়ার একটি গোপন ব্যবস্থা কীভাবে সবার নাকের ডগার ওপর কার্যকর আছে।

যুক্তরাষ্ট্রে সাংবাদিকতায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে পুলিৎজার। ১৯১৭ সাল থেকে নিয়মিত এই পুরস্কার দেওয়া হচ্ছে। একাধিকবার এ পুরস্কার জিতেছে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং ওয়ালস্ট্রিট জার্নালের মতো বিখ্যাত পত্রিকাগুলো।

পুলিৎজার পুরস্কার বিজয়ী নির্বাচনের জন্য গঠিত বোর্ডের ১৯ জন সদস্যকে পূর্বে পুরস্কার জিতেছেন এবং প্রখ্যাত সাংবাদিক ও গবেষকদের মধ্যে থেকে নেওয়া হয়। ১০২ জন জুরির সহায়তায় চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হয়। এ বছর ২১টি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য নাম এসেছিল আড়াই হাজারেরও বেশি। এর মধ্যে সাতটি পুরস্কার দেয়া হয় ফিকশন, নাটক, ইতিহাস, জীবনী, কবিতা, ননফিকশন এবং সংগীতের জন্য। এবারের ফিকশন অ্যাওয়ার্ড জিতেছেন ‘দ্য আন্ডারগ্রাউন্ড রেইলরোড’ উপন্যাসের লেখক কলসোন হোয়াইটহেড।

ওয়াশিংটন পোস্ট এখন পর্যন্ত ৪৮ বার পুলিৎজার পুরস্কার জয় করেছে। ২০০৮ সালে এ সংবাদমাধ্যম আটটি একক পুলিৎজার পুরস্কার লাভ করে, যা কোনও পত্রিকার এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পুলিৎজার জয়ের উদাহরণ।

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম