টিলারসনের রুশ সফরের আগমুহূর্তে আসাদের প্রতি দৃঢ় সমর্থন পুতিনের

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৭, ১১:১৯আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৪:৫৫
image

পুতিন-ট্রাম্প-আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি নিজের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাসায়নিক হামলায় আসাদ সরকারের জড়িত থাকার বিষয়ে মার্কিন প্রশাসনের দেওয়া প্রমাণকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে রুশ কর্তৃপক্ষ। এমন এক সময়ে পুতিন এ দৃঢ় সমর্থন ব্যক্ত করলেন, যখন আসাদের প্রতি রুশ সমর্থনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর বক্তব্য নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রাশিয়া সফরে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মার্কিন ও কয়েকটি পশ্চিমা দেশের দাবি, ৪ এপ্রিল সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র হামলা চালায়। এতে অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। পরে এই রাসায়নিক হামলার অভিযোগে শুক্রবার একটি সিরিয়ার শায়রাত বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন ভোরে দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন।

এই ঘটনার পর দৃশ্যমান মার্কিন-রুশ সম্পর্ক তলানিতে এসে দাঁড়িয়েছে। এর মাঝেই রাশিয়ার সঙ্গে সরাসরি কথা বলতে মস্কো গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তাকে রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত স্বাগত জানান। তবে পুতিন আগেই জানিয়েছেন, তিনি টিলারসনের সঙ্গে দেখা করবেন না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টিলারসনের সাক্ষাতের কথা রয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সিরিয়ার প্রতি দৃঢ় সমর্থনের কথা সরাসরিই জানিয়েছেন পুতিন। তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো ও তুরস্ক ইদলিবে রাসায়নিক হামলায় সিরীয় সরকারের জড়িত থাকার কথা বলছে। এটা ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের সময় সাদ্দাম হুসেইনের বিরুদ্ধে বলা কথিত ব্যাপক বিধ্বংসী অস্ত্রের প্রচারণার মতোই। এই ঘটনা এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি।’

সংবাদ সম্মেলনে পুতিন জানান, ‘রাশিয়ার কাছে তথ্য রয়েছে যে, মার্কিন বাহিনী ভুয়া রাসায়নিক হামলার পরিকল্পনা করছে, এর ওপর ভিত্তি করে তারা আরও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।’

তিনি আরও জানান, বিভিন্ন সূত্র থেকে এ বিষয়টি পরিষ্কার যে, ৪ এপ্রিল খান শেইখুনে হামলার পেছনে আসাদ সরকারের হাত নেই।

তবে মার্কিন কর্তৃপক্ষ ভুয়া রাসায়নিক হামলা চালিয়ে ওই ক্ষেপণাস্ত্র হামলাকে সঠিক হিসেবে প্রচার করবে বলেও পুতিন উল্লেখ করেন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম