দালাই লামা’র ভারত সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে: চীন

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৭, ২০:৩১আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ২১:৩৫

দালাই লামা তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা’র ভারত সফরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। দেশটি বলছে, ভারতের অরুণাচল প্রদেশে দালাই লামা’র এ সফর চীন-ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, তিব্বতের আধ্যাত্মিক  নেতার বক্তব্য নিন্দনীয়। এটা ধর্মীয় কার্যকলাপের সুযোগকে ছাড়িয়ে গেছে। তার এ সফর দুই দেশের সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

তিব্বত ইস্যুতে ভারত প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় বেইজিং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-এরও কঠোর সমালোচনা করেছে চীন। পেমা খান্ডু সীমান্ত ইস্যু নিয়ে চীনের বদলে তিব্বতের সঙ্গে কাজ করার কথা বলেছিলেন।

এদিকে ‘একগুঁয়েভাবে’ দালাই লামা’কে অরুণাচলে প্রবেশ করতে দেওয়ার প্রতিবাদে ভারতের কাছে একটি কূটনৈতিক প্রতিবাদলিপিও পাঠিয়েছে চীন। বেইজিংয়ে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিজয় গোখলের কাছে এ প্রতিবাদপত্র পাঠিয়েছে দেশটি।

এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি’তে বুধবার প্রকাশিত এক  নিবন্ধে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত অরুণাচলে অবৈধ শাসনের যাঁতাকলে জনগণ বৈষম্যমূলক ও কষ্টকর জীবন যাপন করছেন। চীনের সঙ্গে একত্রিত হতে তারা উন্মুখ হয়ে আছেন। ওই নিবন্ধে দালাই লামা’কে অরুণাচল সফরের অনুমতি দেওয়ায় ভারতের কঠোর সমালোচনা করা হয়। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম