ট্রাম্পের রুশ সংযোগ প্রথম জেনেছিলেন ব্রিটিশ গোয়েন্দারা

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১২:১৫আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১২:২৭
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের গোয়েন্দারাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি শিবিরের সঙ্গে রুশ গোয়েন্দাদের সংযোগ সম্পর্কে জানতে পেরেছিলেন। সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব কথা জানিয়েছে।

ব্রিটিশ গোয়েন্দাদের একটি ঘনিষ্ঠ সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে, ২০১৫ সালের শেষের দিকে গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টার (জিসিএইচকিউ) ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ গোয়েন্দাদের সন্দেহজনক সম্পর্কের কথা জানতে পারে। পরের ছয় মাস ট্রাম্পের ঘনিষ্ঠদের অনেক তথ্য সংগ্রহ করে ব্রিটিশ গোয়েন্দারা।

জিসিএইচকিউ সূত্র গার্ডিয়ানকে জানায়, তারা মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে বিশেষ কোনও নজরদারি চালায়নি। তবে রুশ গোয়েন্দাদের ওপর নিয়মিত নজরদারি চালিয়েছে। ব্রিটিশ গোয়েন্দারা সন্দেহজনক গতিবিধির বিষয়ে মার্কিন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এর আগে মার্চে ট্রাম্প অভিযোগ করেন, বারাক ওবামা তার ফোনে অবৈধভাবে আড়ি পেতেছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার দাবি করেছিলেন, ‘ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ আমাদের ওপর নজরদারি চালাচ্ছে।’

ওই অভিযোগের পর জিসিএইচকিউর মুখপাত্র অ্যান্ড্রু ন্যাপোলিতানো একে ‘ভিত্তিহীন’ বলেও উল্লেখ করেন।

ব্রিটিশ গোয়েন্দা সূত্র জানিয়েছে, ‘রুশ সংযোগ’ নিয়ে গত বছর জুলাইয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই-এর অনুসন্ধানে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা বিশেষ ভূমিকা পালন করেছে।

একটি সূত্র ব্রিটিশ গোয়েন্দাদের ‘হুইসেলব্লোয়ার’ বলেও উল্লেখ করেছে।

সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে, ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ গোয়েন্দাদের সংযোগ ও মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ খতিয়ে দেখার ক্ষেত্রে দুই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও এফবিআই ধীরগতিতে এগিয়েছে। আর ব্রিটিশ গোয়েন্দারাই প্রথম এ বিষয়ক তথ্য দিয়ে সহযোগিতা করেছে।

/এসএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম