বোমাটি ‘মাদার অব অল বম্বস’ কেন?

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ১৬:২৬আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৬:৪৮
image





বোমাটি ‘মাদার অব অল বম্বস’ কেন? লম্বায় ৩০ ফুট বোমাটির ওজন ১১ টন, গায়ে লেখা রয়েছে এমওএবি। এমওএবি-র মানে হলো ম্যাসিভ অর্ডন্যান্স ওয়ার ব্লাস্ট, বাংলায় বলা যেতে পারে ব্যাপক বিধ্বংসী বায়ু-বিস্ফোরক। তবে এমওএবি-কে বিস্তৃত করলে মাদার অব অল বম্বস-ও হয়। মার্কিন সেনাবাহিনী এই নামেই ডাকে বোমাটিকে। পরমাণু বোমার বাইরে এটিই পৃথিবীর বুকে আছড়ে পড়া সবথেকে বড় বোমা। 



সিরিয়ায় কয়েকদিন আগে এক মার্কিন বিমান হামলায় ভুলক্রমে ১৮জন মানুষ নিহত হওয়ার কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এই হামলা করলো ট্রাম্প প্রশাসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম্ব (এমওএবি) পৃথিবীর বুকে ফেলা সবথেকে বড় মার্কিন বোমা। এর চেয়ে বড় বোমা বলতে তাকে অবশ্যই পারমাণবিক বোমা হতে হবে। এ কারণেই এটি ‘মাদার অব অল বম্বস’।
মার্কিন প্রশাসনের দাবি, গত সপ্তাহে নাঙ্গারহার প্রদেশে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের একজন সদস্য নিহত হবার জবাবেই এই বোমা হামলা চালানো হল। পেন্টাগনের দাবি, আইএস ঘাঁটি নিশ্চিহ্ন করতেই এই পদক্ষেপ।
বিবিসি বলছে, ২০০৩ সালে প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয় এই বোমাটির। তবে যুদ্ধ-আগ্রাসনের বেলায় আফগানিস্তানে প্রথমবারের মতো ব্যবহৃত হলো এটি।
/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম