আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার ১৪

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ০৯:১৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৪:৩৭
image

ট্রাম্পপন্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। তার আয়কর বিবরণী প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক স্থানে বিক্ষোভ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের আয়কর বিবরণী প্রকাশ করাটা বাধ্যতামূলক না হলেও ১৯৭২ সালের পর ট্রাম্পই প্রথম কোনও প্রধান রাজনৈতিক দলের প্রার্থী, যিনি আয়কর বিবরণী প্রকাশ করেননি। তখন তিনি এর পক্ষে যুক্তি দেখিয়ে বলেছিলেন, এ সংক্রান্ত নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরই কেবল আয়কর বিবরণী প্রকাশ করা হবে। কিন্তু নির্বাচনে জয়ের পর শপথগ্রহণের প্রায় তিন মাস হয়ে গেলেও তিনি আয়কর প্রকাশ করেননি।

মধ্য এপ্রিলের মধ্যেই মার্কিনিরা আয়কর হিসাব জমা দেন। কিন্তু ট্রাম্প তা জমা না দেওয়ায় বিরোধীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন।

ওয়াশিংটনের এক বিক্ষোভকারী চাক ওয়াশ বলেন, ‘আমি মনে করি, তার বিনিয়োগ, অনুদান এবং আয় সম্পর্কে জানার অধিকার আছে আমাদের।’   

ট্রাম্পপন্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে বারকেলি, ক্যালিফোর্নিয়ায়। সেখান থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ট্রাম্পের উপদেষ্টা কেলিঅ্যান কনওয়ে বলেছেন, ‘ট্রাম্প আয়কর বিবরণী প্রকাশ করবেন না, কারণ মানুষ কাছে এটার কোনও প্রয়োজনীয়তা নেই।’

আয়কর বিবরণী প্রকাশ না করলেও গত মাসে সংবাদমাধ্যমে ট্রাম্পের ২০০৫ সালের আংশিক আয়কর হিবাস ফাঁস হয়। ২০০৫ সালে তার আয় ছিল ১৫ কোটি ডলার। আর তিনি কর দিয়েছেন ৩ কোটি ৮০ লাখ ডলার।

/এসএ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম