১৫ বছর পর কারামুক্ত হয়ে আবারও প্রতিরোধের ডাক ফিলিস্তিনি নারীর

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ২০:২৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২০:২৩
image

লিনা ইসরায়েলের হাশারন কারাগারে ১৫ বছরের সাজাভোগের পর অবশেষে মুক্তি পেলেন এক ফিলিস্তিনি নারী। ইসরায়েলের কারাগারের নারী বন্দিদের মধ্যে লিনা আল জারবোনিই সবচেয়ে বেশি সাজা ভোগ করেছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, মুক্ত হয়ে থেমে যাননি ওই নারী। ইসরায়েলি কারাগারে বন্দি থাকা অন্যান্যদের মুক্তির লক্ষ্যে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

২০০২ সালের ১৮ এপ্রিল ইসরায়েল থেকে ফিলিস্তিনি নাগরিক লিনা আটক হন। ফিলিস্তিনি বার্তা সংস্থা মান-এর প্রতিবেদনে বলা হয়, ইসলামি জিহাদি আন্দেলনের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে লিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডকে সহযোগিতার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। কারাগারে থাকা অবস্থাতেই ফিলিস্তিনি নারীদের শিক্ষার অধিকারের জন্য সচেতনতার ডাক দিয়েছিলেন তিনি। হাশারন কারাগারে বন্দিদের সংকটপন্ন দশা নিয়েও সোচ্চার হয়েছিলেন লিনা। ২০১১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে শালিত বন্দি বিনিময় চুক্তি হওয়ার পরও ইসরায়েলি নিরাপত্তা হেফাজতে ছিলেন লিনা। তার বাবা ও দাদা দুজনই ইসরায়েলে রাজবন্দি হিসেবে কারাভোগ করেছেন।

মুক্তির পর গাজাভিত্তিক রেডিও স্টেশন সাওত আল-আসরা (কারাবন্দিদের কণ্ঠস্বর)-কে দেওয়া এক সাক্ষাৎকারে আল-জারবোনি জানান, তার ‘আনন্দের সঙ্গে কষ্ট’ মিশে আছে। কারণ হিসেবে, ইসরায়েলি কারাগারে এখনও বন্দি থাকা হাজারো বন্দির কথা উল্লেখ করেন তিনি। সোমবার ফিলিস্তিনি কারাবন্দি দিবস থেকে শুরু হতে যাওয়া গণ অনশন কর্মসূচিকে সমর্থন দেওয়ার জন্য সকল কারাবন্দির প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

/এফইউ/বিএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম