আফগানিস্তানে ফেলা ‘মাদার অব অল বম্বস’-এ পাকিস্তানেও ক্ষয়ক্ষতি

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ২০:৩৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২০:৩৮
image

 

আফগানিস্তানে ফেলা ‘মাদার অব অল বম্বস’-এ পাকিস্তানেও ক্ষয়ক্ষতি আফগানিস্তানের নানগারহর প্রদেশে যুক্তরাষ্ট্রের ফেলা  সবচেয়ে বড় অপারমাণবিক বোমায় কেবল আফগানিস্তান নয়, সীমান্তের ওপারে থাকা পাকিস্তানেও ক্ষয়ক্ষতি হয়েছে।হামলায় কুররাম উপত্যকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর দিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন নিউজ।

বৃহস্পতিবার নানগারহরের আচিন জেলার পার্বত্য এলাকায় ইসলামিক স্টেটের (আইএস) পার্বত্য ঘাঁটি লক্ষ্য করে ‘মাদার অব অল বম্বস’খ্যাত সবচেয়ে বড় মার্কিন অপারমাণবিক বোমা  ফেলা হয়। এতে ৯০ জনেরও বেশি জঙ্গি নিহত হওয়ার কথা জানায় আফগান ও মার্কিন কর্তৃপক্ষ।

পাকিস্তানের কুররাম উপত্যকার বাসিন্দারা ডন নিউজকেবলেছেন, ওই বোমার ধাক্কায় তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । হোয়াইট মাউন্টেন নামে পরিচিত স্পিন ঘর পর্বতের পাদদেশের মানানা গ্রামে বেশ কয়েকটি বাড়িতে এবং এলাকার একটি মসজিদ ও এক ইমামবাড়ায় বড় ধরনের ফাটল তৈরি হয়েছে।

উল্লেখ্য, তুষার আচ্ছাদিত হোয়াইট মাউন্টেন পাকিস্তানের কুররাম ট্রাইবাল রিজিয়ন ও আফগানিস্তানের নানগারহর প্রদেশের আচিন জেলার মধ্যে একটি প্রাকৃতিক দেয়াল হিসেবে কাজ করে। 

‘মাদার অব অল বোম্বস’ বা এমওএবি নামে পরিচিত যুক্তরাষ্ট্রের ওই একটি বোমা দিয়েই পাহাড়ি টানেল নেটওয়ার্ক ও সুড়ুঙ্গের মধ্যে অবস্থিত আইএসের ঘাঁটি ধ্বংস করা হয়। বোমা হামলার পর ভূমিকম্পে তাদের ঘরবাড়ি কেঁপে উঠেছে বলে জানিয়েছে মালানা গ্রামের বাসিন্দারা।মালানার বাসিন্দা মুহাম্মদ হাসান বলেন, “আমরা মৃদু ভূমিকম্প অনুভব করেছি, তবে এটি যে বোমা বিস্ফোরণের কারণে হয়েছে তখন বুঝতে পারিনি।”তাদের এলাকার বেশ কয়েকটি বাড়িতে ও মসজিদে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে বলে জানান তিনি।

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম