উ. কোরিয়াকে আর ‘সহ্য’ করবে না যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৭, ১১:০০আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৩:৪৪
image

উ. কোরিয়াকে আর ‘সহ্য’ করবে না যুক্তরাষ্ট্র

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ‘উত্তর কোরিয়াকে সহ্য করার সময়  শেষ। যু্ক্তরাষ্ট্র আর তাকে সহ্য করবে না।’ সোমবার দক্ষিণ কোরিয়ায় তিনি একথা বলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মাইক পেন্স তার দক্ষিণ কোরিয়া সফরে দুই কোরিয়ার সীমান্তবর্তী একটি মুক্তাঞ্চলে পৌঁছেছেন। পরবর্তীতে তিনি দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক এক আলোচনায় অংশ নেবেন। এছাড়া টানা ১০ দিনের এশিয়া সফরে আরো ৪টি দেশে ভ্রমণের কথা রয়েছে তার।

তার এই সফরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। রবিবার উত্তর কোরিয়ায় ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা আগে তিনি দক্ষিণ কোরিয়া পৌঁছান। সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক বিমান মহড়া চালিয়েছে বলে জানায় দক্ষিণ কোরিয়া সংবাদমাধ্যম। পেন্সের বাবাও কোরীয় যুদ্ধে প্রাণ হারান।

সাংবাদিকদের পেন্স বলেন, কৌশলগত অবস্থান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ব্যাপারে আর কিছু সহ্য করা হবেনা। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তি দেখতে চায়।

ভ্রমণের সময় দুই কোরিয়ার মধ্যবর্তী ওই মুক্তাঞ্চলের কাছাকাছি জাতিসংঘের একটি ঘাঁটি থেকে হেলিকপ্টারে চড়েন মাইক পেন্স। তিনি কোরিয়ান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের স্থান পানমুনজমসহ যুদ্ধের ক্ষত বহনকারী আশেপাশের গ্রামগুলো পরিদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

/এমএইচ

 /

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম